২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুইবার ভূমিকম্পে কাঁপল নেপাল

প্রতিবেশী ভারতে ভূকম্পন হলেও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। 

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2023, 02:03 AM

Updated : 14 Oct 2023, 02:03 AM

আধাঘণ্টার ব্যবধানে দুইবারের ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। প্রতিবেশী ভারত থেকেও কম্পন অনুভূত হয়েছে। মঙ্গলবার ৬ দশমিক ৩ ও ৫ দশমিক ৩ মাত্রার এ দুটি ভূমিকম্পে অবশ্য নিহত হওয়ার খবর আসেনি। আহত হয়েছেন ১৭জন।

ভূমিকম্পে কয়েকটি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভূমিধসে গুরুত্বপূর্ণ একটি মহাসড়ক বন্ধ হয়ে গেছে। পাশের দেশ ভারতে কম্পনের সময় রাজধানী দিল্লির একটি অংশে লোকজনকে হুড়োহুড়ি করে বাড়িঘর থেকে বেরিয়ে আসতে দেখা গেছে। ভারতে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

সংবাদ সূত্র: রয়টার্স

প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল ৩ অক্টোবর ২০২৩ তারিখে: https://www.facebook.com/bdnews24/posts/pfbid0YoU5A72yEJ2xw13AAz1cLqzcENTkjqusNiVTHjAKSny1QHjHGbavzupz3zXdkXZkl