২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বোমা ফেলবেন না’: ইসরায়েলকে সতর্ক করলেন ট্রাম্প

ইসরায়েলকে নিয়ে খুশি নন বলেও সাংবাদিকদের জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেনট।

‘বোমা ফেলবেন না’: ইসরায়েলকে সতর্ক করলেন ট্রাম্প
ডনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2025, 05:35 PM

Updated : 26 Aug 2026, 01:15 PM

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে ইসরায়েলকে সতর্কবার্তা দিয়েছেন। বলেছেন, ইসরায়েলের হামলা চালানো উচিত নয়।

ট্রাম্প লিখেছেন, "ইসরায়েল। বোমা ফেলবেন না। এটি করলে তা হবে বড় ধরনের লঙ্ঘন। আপনাদের পাইলটদের এখনই বাড়িতে ফিরিয়ে নিন।"

ইরান এবং ইসরায়েলের মধ্যে ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণার পর ইসরায়েলকে এই সতর্কবার্তা দিলেন। এই যুদ্ধবিরতি মঙ্গলবার সকালেই কার্যকর হয়েছে।

ইসরায়েল বলেছে, তারা যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে। ওদিকে, ইরান বলেছে, ইসরায়েল হামলা থামালে তারাও থামবে। 

ট্রাম্প হেগ এর নেটো সম্মেলনে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসরায়েলকে নিয়ে অসোন্তষও প্রকাশ করেছেন। ইসরায়েলকে নিয়ে খুশি নন বলে জানান তিনি।

ট্রাম্প বলেন, “আমার ধারণা নির্ধারিত সময়ের পরে একটি রকেট নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েল এখন মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। তাদের শান্ত হওয়া উচিত।”

গতদিন ঘটে যাওয়া অনেক জিনিসই ট্রাম্প পছন্দ করেননি বলে জানান। এর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পরও ইসরায়েলের হামলার কথা উল্লেখ করেন তিনি।

যুদ্ধবিরতি ঘোষণার প্রসঙ্গ উল্লেখ করে ট্রাম্প বলেন, “চুক্তি হওয়ার পরই ইসরায়েল যা করেছে তা আমার পছন্দ হয়নি। তাদের এটা করা (ক্ষেপণাস্ত্র ছোড়া) উচিত হয়নি।”

ইসরায়েল এবং ইরান দুই দেশের কথা উল্লেখ করে তিনি বলেন, “ আসল কথা হল দুই দেশ অনেক সময় ধরে লড়াই করে আসছে। এত কঠিন লড়াই করছে যে, তারা নিজেরই জানে না তারা কি করছে।”