রাঙামাটিতে বিএনপি-এমএন লারমা গ্রুপ জয়ী
দ্বিতীয় দফায় উপজেলা পরিষদ নির্বাচনে রাঙামাটির কাপ্তাইয়ে বিএনপি সমর্থিত প্রার্থী দিলদার হোসেন এবং নানিয়ারচর উপজেলায় এমএন লারমা গ্রুপের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির শক্তিমান চাকমা বেসরকারি চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার রাতে কাপ্তাই উপজেলার সহকারী রিটার্নিং অফিসার নুরুল ইসলাম এবং নানিয়ারচর উপজেলার নির্বাহী কর্মকর্তা খন্দকার জাকির হোসেন এ ফলাফল জানান।
কাপ্তাই উপজেলা
বিএনপি সমর্থিত প্রার্থী দিলদার হোসেন(দোয়াত-কলম) ৮ হাজার ২৪ ভোট পেয়ে কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মফিজুল হক(আনারস) ভোট পেয়েছেন ৭ হাজার ৫৩৫ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে নির্দলীয় প্রার্থী সুব্রত বিকাশ তংচংগ্যা ওরফে জটিল (টিউবওয়েল) ৫ হাজার ৪১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. নাসির উদ্দীন(বই) ভোট পান ৪ হাজার ৪১৬ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান বিএনপি সমর্থিত প্রার্থী নূর নাহার বেগম(প্রজাপতি) ১০
হাজার ৫৮৫ ভোট পেয়ে হিসেবে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম নিদর্লীয় প্রার্থী উমেচিং মারমা(পদ্মফুল) পেয়েছেন ১০ হাজার ২৪১ ভোট।
নানিয়ারচর উপজেলা
এমএন লারমা গ্রুপের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সমর্থিত অ্যাডভোকেট শক্তিমান চাকমা(আনারস) ৭ হাজার ৩৩২ ভোট পেয়ে বেসকারিভাবে নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইউপিডিএফ সমর্থিত প্রার্থী সুপন চাকমা(হেলিকপ্টার) পেয়েছেন ৬ হাজার ৯০৮ ভোট।
নিদর্লীয় প্রার্থী রণ বিকাশ চাকমা ৮ হাজার ৩০ ভোট পেয়ে বেসকারিভাবে নানিয়ারচর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়েছেন।
তার নিটকতম প্রতিদ্বন্দ্বী কমলা সেন চাকমা পেয়েছেন ৩ হাজার ৫৯৬ ভোট।
মহিলা ভাইস-চেয়ারম্যান পদেঃ কোয়ালিটি চাকমা ৯ হাজার ৬১৫ ভোট পেয়ে নানিয়ারচর উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়েছেন।
তার নিটকতম প্রতিদ্বন্দ্বী তনুশ্রী দেওয়ান রুপসা মোট পেয়েছেন ৪ হাজার ভোট।
