হরমুজ প্রণালির কাছে একটি জাহাজে হামলার অভিযোগ উঠেছে। জাহাজটিতে ৩০ জন নাবিক রয়েছেন বলে জানিয়েছে রয়টার্স। শুক্রবার সামুদ্রিক রেডিও চ্যানেলে ওই জাহাজের একজন নাবিকের পক্ষ থেকে জরুরি সহায়তা চাওয়ার বার্তা শোনা যায়। পরে আরেকটি বার্তায় রেকর্ডিংয়ে ‘দিশা’ নামের জাহাজে হামলার কথা জানা যায়।