ডাকসু নির্বাচন: স্থগিত রাখার নির্দেশ আটকে গেল চেম্বার আদালতে
হাই কোর্ট ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিতের যে আদেশ দিয়েছিল তা এক ঘণ্টার মধ্যে আটকে গেছে আপিল বিভাগে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আবেদনে আপিল বিভাগের চেম্বার আদালত সোমবার বিকালে হাই কোর্টের ওই আদেশ স্থগিত করে দেয়। চেম্বার আদালতের অন্তর্বর্তী আদেশের ফলে ডাকসু নির্বাচন প্রক্রিয়া চলতে বাধা থাকল না।
ডাকসু নির্বাচন: স্থগিত রাখার নির্দেশ আটকে গেল চেম্বার আদালতে
