গাজার উত্তরাঞ্চলে বেইত লাহিয়ায় ইসরায়েলি হামলায় তিন শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। নিহতদের একজনের পরিবারের সদস্য বলছে সেখানে ড্রোন হামলা হয়েছে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, ২০২৩ সালের অক্টোবর থেকে সংঘাতের জেরে হতাহতের সংখ্যা বাড়ছে। গেল বছর যুদ্ধবিরতির পরও পরিস্থিতি স্থিতিশীল হয়নি।