১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আসছে বাজেটে অর্থায়নই সবচেয়ে বড় চ্যালেঞ্জ : অর্থনীতিবিদ জাহিদ হোসেন

আসছে বাজেটে অর্থায়নকেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশ্ব ব্যাংক ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন। প্রায় সাত লাখ কোটি টাকার রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে তা পূরণ একেবারেই অসম্ভব বলে মনে করছেন তিনি। কেননা এখন পর্যন্ত কখনোই সাড়ে ৪ লাখ কোটি টাকা রাজস্ব আদায় করা যায়নি। তার ভাষ্য, বাজেটের আকার বাস্তবায়নযোগ্য না হলে অন্যান্য চ্যালেঞ্জের কথা বলে আর কোনো লাভ নেই। আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট সামনে রেখে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ‘ইনসাইড আউট’ আলোচনা অনুষ্ঠানে যোগ দিয়ে অর্থনীতির নানা বিষয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন জাহিদ হোসেন। তিনি বিশ্ব ব্যাংক ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ।

বিডিনিউজ২৪

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2026, 10:23 PM

Updated : 11 Sep 2026, 03:56 PM