ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত গাজার ঐতিহাসিক আবু সালিম মসজিদ
গাজার দেইর আল-বালাহতে ইসরায়েলি বিমান হামলায় ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক আবু সালিম মসজিদের ধ্বংসাবশেষ থেকে পাথর ও বই উদ্ধারের চেষ্টা চলছে। ভবিষ্যতে মসজিদটি পুনর্নির্মাণের আশায় ঐতিহ্য রক্ষার কাজ করছেন স্থানীয় স্বেচ্ছাসেবক ও পৌরসভার কর্মীরা।