পশ্চিম তীরের ভূমি হবে ইসরায়েলের ‘রাষ্ট্রীয় সম্পত্তি’?
অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের ভূমিকে ‘রাষ্ট্রীয় সম্পত্তি’ হিসেবে নিবন্ধনের প্রস্তাব অনুমোদন করেছে ইসরায়েল সরকার। এই সিদ্ধান্তকে ‘কার্যত সংযুক্তিকরণ’ আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন।