২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদে যৌথ অভিযানের প্রস্তাব চীনের

আগ্রহীদের ৩১ ডিসেম্বরের মধ্যে সিএনএসএ’র কাছে প্রস্তাবনা পাঠাতে হবে। আর চূড়ান্ত তালিকা ঘোষণা হবে ২০২৪ সালের সেপ্টেম্বরে।

চাঁদে যৌথ অভিযানের প্রস্তাব চীনের

|

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2023, 05:43 PM

Updated : 05 Oct 2023, 06:18 PM

চাঁদের দক্ষিণ মেরুতে স্থায়ী বাসস্থান তৈরির লক্ষ্যে পরিকল্পিত এক ‘গুরুত্বপূর্ণ’ মিশন আন্তর্জাতিকভাবে পরিচালনা করার প্রস্তাব দিয়েছে চীন।

সোমবার আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত হয় ‘ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রনটিকাল কংগ্রেস’-এর ৭৪তম আসর।

ওই আয়োজনে যাত্রিহীন ‘চাং’ই ৮’ মিশনের বিভিন্ন ‘মিশন-লেভেল’ প্রকল্পে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও দেশকে চীনের জাতীয় মহাকাশ গবেষণা সংস্থা ‘সিএনএসএ’র সঙ্গে একজোট হয়ে কাজ করার আহ্বান জানায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি।

সিএনএসএ’র ওয়েবসাইট বলছে, ‘মিশন-লেভেল’ প্রকল্পের মানে, চীন ও এর আন্তর্জাতিক মিত্র দেশগুলো যৌথভাবে নভোযান উৎক্ষেপণ বা পরিচালনার সুবিধা পাবে।

আগ্রহীদের ৩১ ডিসেম্বরের মধ্যে সিএনএসএ’র কাছে প্রস্তাবনা পাঠাতে হবে। আর চূড়ান্ত তালিকা ঘোষণা হবে ২০২৪ সালের সেপ্টেম্বরে।

চীনের লক্ষ্য, ২০৩০ সাল নাগাদ চাঁদে নভোচারী অবতরণ করানো। তাই ২০২৬ সালে ‘চাং’ই ৭’-এর পরপরই ‘চাং’ই ৮’ মিশনটি পরিচালনা করতে চায় দেশটি।

এ প্রতিবেদনটি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর ফেইসবুক পেইজে প্রকাশিত হয়েছিল ৩ অক্টোবর ২০২৩ তারিখে।

https://www.facebook.com/tech.bdnews24/posts/pfbid02uGFLqgoaA2P8uZKxnGbcPJmuJitX5H3mq1NM5Mm8MWM3UUztGac1MLDzdVWXpuSil