১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

একই ব্যক্তির সব অ্যাকাউন্ট ব্লকের সুবিধা ইনস্টাগ্রামে

প্ল্যাটফর্মে ঘৃণার বিস্তার ও দুর্ব্যবহার সামলাতে দ্বিগুণ হারে কাজ করছে ফটো শেয়ারিং অ্যাপটি। কিশোর-তরুণদের কাছে এই প্ল্যাটফর্মটি ফেইসবুকের চেয়েও জনপ্রিয়।

একই ব্যক্তির সব অ্যাকাউন্ট ব্লকের সুবিধা ইনস্টাগ্রামে

ছবি: রয়টার্স

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2022, 04:15 PM

Updated : 13 Dec 2022, 07:27 PM

ইনস্টাগ্রামে আনা নতুন কিছু ফিচার এখন ব্যবহারকারীকে অপব্যবহার ও ট্রল করা একই ব্যক্তির বিভিন্ন অ্যাকাউন্ট একসঙ্গে ব্লক করতে সাহায্য করবে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ব্যবহারকারী এখন থেকে কোনো ব্যক্তির বিদ্যমান সকল অ্যাকাউন্ট ব্লক করতে পারবেন। গত বছর উন্মোচিত এক ফিচারের বিস্তৃতি বাড়িয়ে এই সুবিধা আনার কথা ইনস্টাগ্রাম জানিয়েছে বৃহস্পতিবার।

নতুন এই ব্যবস্থার কাছাকাছি সুবিধা আগে থাকলেও সেখানে কেবল নতুন অ্যাকাউন্ট ব্লক করার সুযোগ ছিল।

“নতুন এই পরিবর্তনের প্রাথমিক পরীক্ষার ফলাফল বলছে, প্রতি সপ্তাহে প্রায় ৪০ লাখ অ্যাকাউন্ট ব্লক করতে হবে আমাদের। কারণ, এগুলো এখন থেকে স্বয়ংক্রিয়ভাবেই ব্লক হয়ে যাবে।” --ব্লগ পোস্টে বলেছে ইনস্টাগ্রাম।

রয়টার্স বলছে, প্ল্যাটফর্মে ঘৃণাবাচক বক্তব্য ও দুর্ব্যবহার সামলাতে দ্বিগুণ হারে কাজ করছে ফটো শেয়ারিং অ্যাপটি। কিশোর-তরুণদের কাছে এই প্ল্যাটফর্মটি ফেইসবুকের চেয়েও জনপ্রিয়।

স্টোরি’র রিপ্লাইতে নেতিবাচক শব্দ ফিল্টারিংয়ের মাধ্যমে ব্যবহারকারীকে সম্ভাব্য অবমাননামকর বার্তা দেখতে বাধা দেয়, এমন একটি ফিচারও আপগ্রেড করেছে ইনস্টাগ্রাম।

কনটেন্ট নির্মাতাদের হয়রানী থেকে সুরক্ষা দেওয়ার ফিচারের আওতা বাড়ানোর করার কথাও বৃহস্পতিবার জানিয়েছে কোম্পানিটি।