০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

সাইবার হামলায় বেহাত ডাবলিন এয়ারপোর্ট কর্মীদের তথ্য

শুক্রবার একই সাইবার হামলার শিকার হওয়ার কথা জানিয়েছে শীর্ষ সেমিকন্ডাক্টর নির্মাতা ‘তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি)’।

সাইবার হামলায় বেহাত ডাবলিন এয়ারপোর্ট কর্মীদের তথ্য

|

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2023, 05:23 PM

Updated : 02 Jul 2023, 05:23 PM

সম্প্রতি এক আর্থিক সেবাদাতা কোম্পানিতে চালানো সাইবার আক্রমণে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের এয়ারপোর্টের প্রায় দুই হাজার কর্মীর বেতন ও আর্থিক সুবিধা সংশ্লিষ্ট তথ্য বেহাত হয়েছে।

‘ডাবলিন এয়ারপোর্ট অথরিটি (ডিএএ)’ নিজেদের থার্ড পার্টি সরবরাহক ‘এঅন’-এ সাম্প্রতিক এই সাইবার হামলার বিষয়টি নিশ্চিত করেছেন  সংস্থাটির এক কর্মী।

ব্রিটিশ সংবাদপত্র সানডে টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গত মাসে এঅন-এর ব্যবহৃত ফাইল ট্রান্সফার সফটওয়্যার টুল ‘মুভইট’-এর মাধ্যমে আক্রান্ত বেশ কিছু বৈশ্বিক কোম্পানির একটি ‘ডিএএ’।

এই প্রসঙ্গে রয়টার্স ডিএএ ও এঅনের মন্তব্য জানতে চাইলে তারা কোনো জবাব দেননি।

আটলান্টিকের উভয় পাশে সংঘটিত এই সাইবার আক্রমণে ভুক্তভোগীদের মধ্যে রয়েছে বিভিন্ন মার্কিন সরকারী সংস্থা, যুক্তরাজ্যের টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা ও শীর্ষ তেল উৎপাদক কোম্পানি শেল। মার্কিন কোম্পানি ‘প্রগ্রেস সফটওয়্যার’-এর তৈরি পণ্য ‘মুভইট’-এ এই নিরাপত্তা ত্রুটি ধরা পড়ে মে মাসে।

গেল শুক্রবার এই সাইবার হামলার শিকার হওয়ার কথা জানিয়েছে শীর্ষ সেমিকন্ডাক্টর নির্মাতা ‘তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি)’।

মুভইট হ্যাকিং কার্যক্রমের কথা প্রথম প্রকাশ পায় ৩১ মে। সে সময় মার্কিন কোম্পানি প্রোগ্রেস সফটওয়্যার জানায়, কোম্পানির ‘মুভইট ট্রান্সফার’ টুলে অনুপ্রবেশ করেছে হ্যাকাররা।