এক্সবক্স, প্লেস্টেশনের জন্য রেজরের ‘শব্দ নিরোধি’ ইয়ারবাডস
কনসোল ও অন্যান্য প্ল্যাটফর্মের জন্য তারবিহীন গেইমিং ইয়ারবাডস বাজারে আসা সর্বশেষ ট্রেন্ড। হাইপারএক্স ও লজিটেকের মতো ব্র্যান্ডও তাদের নতুন মডেল এনেছে ২০২২ সালে।
কনসোলের জন্য তৈরি বিভিন্ন হেডসেট থেকে নিজেদের আলাদা করতে এক্সবক্স ও প্লেস্টেশনের জন্য নতুন ‘শব্দ নিরোধি’, তারবিহীন ‘হ্যামারহেড’ ইয়ারবাডস আনছে হার্ডওয়্যার নির্মাতা রেজর।
নতুন শ্রেণির এই তারবিহীন ইয়ারবাডসের নাম ‘হ্যামারহেড হাইপারস্পিড’, যা এক্সবক্স ও প্লেস্টেশনের জন্য দুটি ভিন্ন সংস্করণে আসবে।
প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জের প্রতিবেদন অনুযায়ী, নতুন এই ইয়ারবাডস বাজারে আসবে নভেম্বরে, যার দাম পড়বে দেড়শ ডলার। এ ছাড়া, প্রতিটি কনসোলেই থাকবে ‘হাইপারস্পিড’ ইয়ারবাডসের নিজস্ব রঙ। (প্লেস্টেশনের জন্য সাদার সঙ্গে নীল, এক্সবক্সের জন্য কালোর সঙ্গে সবুজ)।
নতুন মডেলগুলোতে আছে ‘নয়েজ ক্যানসেলেশন’ ও ‘ক্রোমা আরজিবি লাইটিং ইফেক্ট’-এর মতো বেশ কিছু ফিচার। ‘এক্স/এস’ সিরিজের বিভিন্ন কনসোলে র প্রতিটি মডেলে ইউএসবি-সি অডিও ট্রান্সমিটারের পাশাপাশি ইউএসবি-সি পোর্ট না থাকায় এতে আছে একটি ‘ইউএসবি-সি-টু-এ’ অ্যাডাপ্টার।
প্রতিটি সংস্করণের সংযোগ ব্যবস্থা কিছুটা ভিন্ন হলেও দুটোতেই সমর্থন করে দুই দশমিক চার গিগাহার্টজ ওয়্যারলেস ও মোবাইল ডিভাইসের সঙ্গে ‘ব্লুটুথ ৫.২’ সংস্করণ পেয়ারিংয়ের সুবিধা।
রেজরের জনসংযোগ প্রধান উইলস পাওয়ার্স ভার্জকে বলেছেন, এর এক্সবক্স সংস্করণ একটি নির্দিষ্ট মডেল, কারণ, এর জন্য অডিও ট্রান্সমিটারে একটি বিশেষ নিরাপত্তা চিপের প্রয়োজন পড়ে। এর পাশাপাশি প্লেস্টেশন কনসোলেও সংযোগ ঘটাতে পারে এটি।
ভার্জের প্রতিবেদন বলছে, কোনো গ্রাহক ইয়ারবাডসের পিএস সংস্করণ কিনতে চাইলে তার জেনে রাখা উচিত, এগুলোর দাম একই হলেও এক্সবক্স সংস্করণের তুলনায় এর সুবিধা সীমিত।
রেজর প্রতিশ্রুতি দিচ্ছে, ইউএসবিসি হাইপারস্পিড ট্রান্সমিটারে তুলনামূলক কম বিলম্বিত অডিও পারফরমেন্স মিলবে (২৫ থেকে ৩৫ মিলিসেকেন্ড)। আর একটি চার্জিং কেইসের মাধ্যমে সর্বমোট ৩০ ঘন্টা পর্যন্ত এটি ব্যবহার করা যাবে।
নির্মাতার দাবি, প্রতি চার্জে আট ঘন্টা পর্যন্ত চলতে পারে এই সব ‘বাড’।
কোম্পানির ভাষ্যমতে, গ্রাহককে ‘স্পষ্ট কণ্ঠের’ সুবিধা দেবে হ্যামারহেড হাইপারস্পিড ফিচারযুক্ত ডুয়াল “এনভায়রনমেন্টাল নয়েজ ক্যানসেলিং” মাইক্রোফোন।
ভার্জের প্রতিবেদন অনুযায়ী, কনসোল ও অন্যান্য প্ল্যাটফর্মের জন্য তারবিহীন গেইমিং ইয়ারবাডস তৈরি হলো গেইমিং হেডসেট বাজারে প্রবেশ করা সর্বশেষ ট্রেন্ড। এমনকি, হাইপারএক্স ও লজিটেকের মতো ব্র্যান্ডও তাদের নতুন মডেল এনেছে ২০২২ সালে।
গেইমারবান্ধব ইয়ারবাডস নতুন কিছু নয় রেজরের কাছে, বিশেষ করে তাদের জন্য যারা মোবাইলে গেইম খেলেন। তবে, কনসোল গেইমারদের আরও বেশি দেবে হ্যামারহেড হাইপারস্পিড।
