১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এআইয়ের কারণে লিঙ্গভিত্তিক বেতন বৈষম্য বাড়তে পারে: গবেষণা

গবেষণায় ইঙ্গিত মিলেছে, আইনসেবা, সরকারি খাত, সাংবাদিকতা ও মার্কেটিংয়ের মতো অন্যান্য ক্ষেত্রে এই বেতন বৈষম্য কমে যেতে পারে।

এআইয়ের কারণে লিঙ্গভিত্তিক বেতন বৈষম্য বাড়তে পারে: গবেষণা
গড় হিসাবে নারীদের তুলনায় জেনারেটিভ এআই টুল বা চ্যাটজিপিটি ব্যবহার করছে ২০ শতাংশ বেশি পুরুষ। ছবি: ফ্রিপিক

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2025, 01:50 PM

Updated : 26 Aug 2026, 02:23 PM

কিছু খাতে লিঙ্গভিত্তিক বেতন বৈষম্য আরও বাড়িয়ে দিতে পারে কৃত্রিম বৃদ্ধিমত্তা বা এআই– এমনই উঠে এসেছে সাম্প্রতিক এক গবেষণায়।

নতুন গবেষণা উঠে এসেছে, নির্মাণ, উৎপাদন ও জ্বালানি খাতসহ কিছু ক্ষেত্রে লিঙ্গভিত্তিক বেতন বৈষম্য আরও বাড়িয়ে দিতে পারে এআই।

এআই পরামর্শক কোম্পানি ‘এআইনিগমা’ বলেছে, লজিস্টিকস, ইউটিলিটি, প্রাইভেট একুইটি ও সৃজনশীল শিল্পসহ অন্যান্য খাতেও পুরুষ ও নারীর মধ্যে বেতনের পার্থক্য আরও বাড়তে পারে।

তবে গবেষণায় ইঙ্গিত মিলেছে, আইনসেবা, সরকারি খাত, সাংবাদিকতা ও মার্কেটিংয়ের মতো অন্যান্য ক্ষেত্রে এই বেতন বৈষম্য কমে যেতে পারে।

‘এআইনিগমা’-এর প্রধান নির্বাহী আরনে মোসেলম্যান বলেছেন, “গড় হিসাবে নারীদের তুলনায় জেনারেটিভ এআই টুল বা চ্যাটজিপিটি ব্যবহার করছে ২০ শতাংশ বেশি পুরুষ।

“ফলে জেনারেটিভ এআইয়ের আসলে লিঙ্গভিত্তিক বেতন বৈষম্য কমানোর বদলে, আরও বাড়িয়ে দেওয়ার বাস্তব ঝুঁকি তৈরি রয়েছে।

“৪২ শতাংশ অফিস কর্মী বলেছেন, কাজের সময় জেনারেটিভ এআই ব্যবহার করেন তারা। তবে তাদের মধ্যে এক তৃতীয়াংশই বিষয়টি গোপন রাখেন। ফলে বিভিন্ন কোম্পানিকে অবশ্যই নিজেদের কর্মীদের জন্য এআই ব্যবহারের স্পষ্ট নির্দেশনা ও অনুমতি দিতে হবে। নইলে ভবিষ্যতে লিঙ্গ বৈষম্য আরও বেড়ে যেতে পারে।”