২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

হ্যাসওয়েল-ই আনলো ইনটেল

চিপ জায়ান্ট ইনটেলের প্রযুক্তি পণ্যের তালিকায় যোগ হল চতুর্থ প্রজন্মের কোর-আই সেভেন প্রসেসর হ্যাসওয়েল-ই। ডেস্কটপ কম্পিউটারের জন্য ইনটেলের তৈরি প্রথম ৮-কোরের প্রসেসর এটি।

মামুনুর রশীদ শিশির

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2014, 07:02 PM

Updated : 16 Sep 2026, 04:32 PM

প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, ইনটেলের তৈরি নতুন এক্স৯৯ সিরিজের মাদারবোর্ড চিপসেটের সঙ্গে কাজ করবে হ্যাসওয়েল-ই কোর আই৭ প্রসেসরগুলো। ডিডিআর ফোর র‌্যাম এবং সর্বোচ্চ চারটি গ্রাফিক্স কার্ড সাপোর্ট করে মাদারবোর্ডটি। মূলত গেইমারদের কথা মাথায় রেখেই এই প্রসেসর আর মাদারবোর্ড ডিজাইন করেছে ইনটেল।

হ্যাসওয়েল-ই প্রসেসরটির ৮-কোর ভার্সনের পাশাপাশি ৬-কোর ভার্সন পাওয়া যাবে বাজারে। ৮-কোর সিপিউইটি হল কোর আই৭-৫৯৬০এক্স। ৩.০ গিগাহাটর্জ, ১৬ থ্রেড এর সিপিউই হলেও সর্বোচ্চ ৩.৫ গিগাহার্টজ পর্যন্ত প্রসেসর স্পিড পাওয়া যাবে এতে।

কোরআই সেভেন-৫৯৩০কে এবং কোরআই সেভেন-৫৮২০কে মডেলের সিপিউই দুটি ৬-কোর, ১২ থ্রেডের, জানিয়েছে সিনেট।

আগের ফ্ল্যাগশিপ প্রসেসরের তুলনায় নতুন এই প্রসেসরগুলো ভিডিও এডিটিং এর ক্ষেত্রে ২০ শতাংশ বেশি গতি সম্পন্ন, আর থ্রিডি রেনডারিংয়ের ক্ষেত্রেও ৩২ শতাংশ বেশি গতিসম্পন্ন বলে জানিয়েছে ইনটেল।

এছাড়া ইনটেলের এটিও সর্বপ্রথম ডেস্কটপ প্ল্যাটফর্ম, যা থান্ডারবোল্ট ২ কানেকশন সাপোর্ট করে। দ্রুতগতির ডেটা ট্রান্সফারের জন্য থান্ডারবোল্ট ২ কানেকশন গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মন্তব্য করেছে ইনটেল কর্পোরেশন।

হ্যাসওয়েল-ই সিপিইউগুলো চলতি মাসের মধ্যেই বাজারে আসবে বলে জানিয়েছে সিনেট, দাম পড়বে ৩৯০ ডলার থেকে ১০০০ ডলার পর্যন্ত।