২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডেটা সংরক্ষণ: অ্যাপল ও জুমকে জরিমানা রাশিয়ার

রাশিয়ার নাগরিকদের ডেটা রাশিয়ায় সংরক্ষণ করতে রাজি না হওয়ায় মার্কিন টেক জায়ান্ট অ্যাপল ও ‘জুম ভিডিও কমিউনিকেশনস’-কে মঙ্গলবার জরিমানা করেছে দেশটি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2022, 07:03 PM

Updated : 02 Aug 2022, 02:01 PM

২৪ ফেব্রুয়ারি ইউক্রেইনে রাশিয়ার সামরিক আগ্রাসন শুরুর পর থেকেই কনটেন্ট, সেন্সরশিপ, ডেটা ও স্থানীয় প্রতিনিধিত্ব নিয়ে বিভিন্ন শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে বিবাদ চলছে মস্কোর।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, অ্যাপলকে ৩৪ হাজার ডলার জরিমানা করেছে মস্কোর আদালত। পাশাপাশি, ইন্টারনেট পারফর্মেন্স টুল ‘স্পিডটেস্ট’ চালানো জুম এবং উকলা প্রত্যেককে ১৭ হাজার ৮৬ ডলার জরিমানা করেছে দেশটি।

পাশাপাশি, ভিন্ন একটি ডেটা সংশ্লিষ্ট অপরাধে গুগলকে এক হাজার ২৫ ডলার জরিমানা করেছে রাশিয়া। রাশিয়া অঞ্চলে থাকা ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য স্থানীয় ডেটাবেজে সংরক্ষণ না করার অভিযোগে গত বছর গুগলকে ৪৬ হাজার ৫৪০ ডলার জরিমানা করেছিল দেশটি।

এই প্রসঙ্গে রয়টার্স অ্যাপল, জুম, উকলা এবং গুগলের মন্তব্য জানতে চাইলে তাৎক্ষণিক কোনো উত্তর মেলেনি।

আরও খবর

ডেটা স্টোরেজ প্রশ্নে গুগলের বিরুদ্ধে মামলা রাশিয়ার