২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিনাক্স ডিভাইস থেকে ডেটা চুরি করছে ‘নতুন ম্যালওয়্যার’

অ্যান্টিভাইরাসের শনাক্তকরণ ব্যবস্থাকে পাশ কাটিয়ে যায় এবং ডিভাইস চলাকালীন ‘এন্ডপয়েন্ট’ থেকে গুরুত্বপূর্ণ ডেটা চুরি করে, এমন এক নতুন লিনাক্স ম্যালওয়্যারের সন্ধান মিলেছে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2022, 07:34 PM

Updated : 02 Aug 2022, 01:59 PM

সফটওয়্যার নির্মাতা ‘ইনটেজার ল্যাবস’-এর সাইবার নিরাপত্তা গবেষকরা বলছেন, এই ম্যালওয়্যার ডিভাইসের ‘অরবিট’ ব্যবস্থাকে ‘ডাব’ করে ও পরিবেশ সূচক ‘এলডি_প্রিলোড’-কে বদলে শেয়ার করা লাইব্রেরিকে ‘জব্দ’ এবং ‘ফাংশন কল’ ব্যবস্থাকে ক্রমাগত বাধাগ্রস্থ করে।

“ম্যালওয়্যারটি ‘উন্নত ফাঁকি কৌশল’ প্রয়োগ করে ও মূল ফাংশনকে ফাদে ফেলে মেশিনের নিয়ন্ত্রণ নেয়, যা থ্রেট অ্যাক্টরকে ‘সিকিউরিটি শেল’-এ (এসএসএইচ) প্রবেশের সুযোগ দেয়, ব্যবহারকারীর পরিচয় সংগ্রহ করে এবং ‘টিটিওয়াই’ কমান্ডে বাধা প্রদান করে।” --বিশ্লেষণ করেছেন ‘ইনটেজার ল্যাবস’ গবেষক নিকোল ফিশবেইন।

খালি চোখে লুকিয়ে থাকা

“ম্যালওয়্যারটি একবার ইনস্টল হয়ে গেলে এটি মেশিনে নতুনসহ সকল চলমান কার্যক্রমকে আক্রান্ত করবে।”

গবেষকদের মতে, সাম্প্রতিক সময়ের আগে ‘অরবিট ড্রপার’ বা ‘পে লোড’-কে ‘ক্ষতিকারক’ হিসেবে বিবেচনা করেনি বেশিরভাগ অ্যান্টিভাইরাস সমাধান।

সম্প্রতি নতুন করে তারা বলছেন, কয়েকটি অ্যান্টি-ম্যালওয়্যার সেবাদাতা ‘অরবিট’-কে ক্ষতিকারক হিসেবে বিবেচনা করে।

“বিভিন্ন কমান্ড এবং ইউটিলিটি থেকে তথ্য চুরি করে সেগুলো মেশিনের নির্দিষ্ট কয়েকটি ফাইলে জমা করে এই ম্যালওয়্যার। পাশাপাশি, এতে ডেটা জমা করা ফাইলের ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায়, যা এর আগে কখনও দেখা যায়নি।” --বলেছেন ফিশবেইন।

“এই ম্যালওয়্যারটির বিশেষত্ব হচ্ছে, এটি আক্রান্ত মেশিনে লাইব্রেরিগুলোকে ‘জোরালো ভাবে’ ফাঁদে ফেলে; যা তথ্য চুরি ও ‘এসএসএইচ’ ব্যাকডোর স্থাপনের সময় শনাক্তকরণ ব্যবস্থা পাশ কাটিয়ে মেশিনের নিয়ন্ত্রণ নিতে সহায়তা করে।”

প্রযুক্তিবিষয়ক সাইট ব্লিপিং কম্পিউটার বলছে, সম্প্রতি লিনাক্স প্ল্যাটফর্মে থ্রেট অ্যাক্টরের কার্যক্রম বেশ সক্রিয়।

পাশাপাশি, মেশিনের চলমান কার্যক্রমে নিজ সংযোগ ঘটাতে ‘এলডি_প্রিলোড’ ব্যবহার করে সম্প্রতি সন্ধান পাওয়া ম্যালওয়্যার অরবিট।

সাইটটি আরও দাবি করছে, পুরো সিস্টেম জুড়ে ‘পরজীবির মতো’ আচরণ করে এই ম্যালওয়্যার, যা মেশিন আক্রান্ত হওয়ার কোনো লক্ষণ বুঝতে দেয়না।

একই ধরনের আরেকটি ম্যালওয়্যার স্ট্রেইন হচ্ছে বিপিএফডোর। এটি লিনাক্স সিস্টেমকে লক্ষ্যবস্তু করে এবং সাধারন ‘লিনাক্স ডেমোন’-এর নাম ব্যবহার করে লুকিয়ে থাকে। এই কারণে অ্যান্টিভাইরাস শনাক্তকরণ ব্যবস্থার কাছ থেকে পাঁচ বছর লুকিয়ে থাকতে পেরেছিল ম্যালওয়্যারটি।

এই দুটি ম্যালওয়্যার ছাড়াও ‘সাইস্লোগক’ নামে আরেকটি ম্যালওয়্যার রয়েছে, যার মেশিনে ‘ক্ষতিকারক’ প্রোগ্রাম লোড করার এবং লুকানোর সক্ষমতা রয়েছে।

অ্যান্টিভাইরাস নির্মাতা ‘অ্যাভাস্ট’-এর গবেষকরা বলছেন, ‘অ্যাডোর-এনজি’ নামের একটি পুরনো ওপেন-সোর্স করা রুটকিটের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে ম্যালওয়্যারটি।

প্রযুক্তিবিষয়ক সাইট টেকরেডারের প্রতিবেদন অনুযায়ী, ম্যালওয়্যারটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। তাই, পুরোপুরি হুমকি হিসেবে এটি সামনে আসবে কি না, তা দেখতে অপেক্ষা করতে হবে।