আইওএস ১৬: ছোট ছোট পরিবর্তনে বড় প্রভাবের ইঙ্গিত
চলতি ‘ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার্স কনফারেন্স (ডব্লিউডব্লিউডিসি)’-তে আইওএস ১৬ উন্মোচন করেছে অ্যাপল। আইফোনের নতুন অপারেটিং সিস্টেমে ছোট ছোট বেশ কিছু পরিবর্তন বা আপগ্রেড এনেছে প্রতিষ্ঠানটি যা ব্যবহারকারীদের অভিজ্ঞতায় বড় প্রভাবের ইঙ্গিত দিচ্ছে।
ঢেলে সাজানো লক স্ক্রিন
আইওএস ১৬-তে লক স্ক্রিন নতুন করে নকশা করেছে করেছে অ্যাপল। থাকবে নতুন ওয়ালপেপার ব্যবহারের সুযোগ। লেখার ফন্ট ও রংসহ লক স্ক্রিন নিজের পছন্দ মতো কাস্টমাইজ করতে পারবেন ব্যবহারকারী। এ ছাড়াও একাধিক লক স্ক্রিন তৈরি করে রাখা যাবে, সোয়াইপ করে নিজের পছন্দ মতো পাল্টে নেওয়া যাবে লক স্ক্রিনগুলো।
অপারেটিং সিস্টেমটিতে নতুন ‘লাইভ অ্যাকটিভিটিস’ ফিচার এনেছে অ্যাপল। আশপাশে চলতি খেলাধুলার ম্যাচ বা শরীরচর্চার বিষয় নিয়ে তাৎক্ষণিক তথ্য দেবে ফিচারটি।
লক স্ক্রিন অভিজ্ঞতার অংশ হবে নোটিফিকেশন। পর্দার নিচ থেকে উঠে আসবে নোটিফিকেশনগুলো। আর পর্দার নিচে থাকার ফলে লক স্ক্রিনের উইজেটে নোটিফিকেশনের ‘হস্তক্ষেপ’ হবে না।
মেসেজিংয়ে আসছে বহুল ব্যবহৃত ফিচার
ছবি: অ্যাপল
এর পাশাপাশি, মেসেজ ‘আনরিড’ হিসেবে চিহ্নিত করে রাখা যাবে আইওএস ১৬-তে। এ ছাড়াও ‘শেয়ারপ্লে’ সমর্থন যোগ হচ্ছে মেসেজিং সেবায়।
‘আইক্লাউড শেয়ার্ড ফটোস লাইব্রেরি’
ছবি: অ্যাপল
‘সেইফটি চেক’ মেন্যু
আইওএস ১৬’র সেটিংস অ্যাপে নতুন ‘সেইফটি চেক’ মেনু যোগ করেছে অ্যাপল। এই ফিচারটির মাধ্যমে অ্যাপ, পাসওয়ার্ড এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যে অন্যদের প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করতে পারবেন ব্যবহারকারী। নিপীড়নমূলক সম্পর্কে আছেন বা গৃহ সহিংসতার ভুক্তভোগীদের এই ফিচারটি কাজে আসবে বলে ধারণা করা হচ্ছে।
অ্যাপল ম্যাপসেও পরিবর্তন
ছবি: অ্যাপল
এ ছাড়াও আগেভাগে এক সঙ্গে ১৫টি রুট পরিকল্পনা করার ফিচার থাকবে আইওএসের ম্যাপস অ্যাপে। ম্যাকে বসে রুটের পরিকল্পনা করে সেটি আইফোনে পাঠাতে পারবেন ব্যবহারকারী।
এই পরিবর্তনগুলো ছাড়াও আইওএস ১৬-এর জন্য ওয়ালেট অ্যাপ ও হেলথ অ্যাপ আপডেট করেছে অ্যাপল; ‘ফ্যামিলি শেয়ারিং’ ফিচারে যোগ হয়েছে ‘প্যারেন্টাল কন্ট্রোল’।
অ্যাপল অ্যাপ নির্মাতাদের জন্য আইওএস ১৬-এর বেটা সংষ্করণ উন্মুক্ত করেছে ৬ জুনেই। এর মূল সংস্করণ বাজারে আসবে সেপ্টেম্বর মাসে। আইফোনের পুরনো সংস্করণগুলোর মধ্যে আইফোন ৬এস এবং আইফোন ৭ সিরিজে আইওএস ১৬ ব্যবহারের সুযোগ থাকবে না বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট বিজিআর।
