শাজামকে কিনতে ‘আলোচনায়’ অ্যাপল
শাজাম এন্টারটেইনমেন্ট লিমিটেডকে কিনতে আলোচনা চালাচ্ছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। এই ক্রয়ের আলচনার বিষয়ে অবগত এক ব্যক্তির সূত্রে এ খবর প্রকাশ করেছে রয়টার্স।
ব্রিটিশ এই প্রতিষ্ঠানটির বানানো সফটওয়্যার ব্যবহারকারীদেরকে গান বাজছে এমন কোনো ডিভাইসের দিকে তাদের স্মার্টফোন তাক করলে ওই গান শনাক্ত করতে সহায়তা করে।
শাজাম-এর স্মার্টফোন অ্যাপ ইতোমধ্যে অ্যাপলের সিরি ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট-এর সঙ্গে ভালোভাবেই মিলে কাজ করছে। ব্যবহারকারীরা অ্যাপলের আইফোনে শাজাম অ্যাপ ইনস্টল করে বলতে পারেন, “হাই সিরি, এটি কোন গান?”। আর অ্যাপটি ওই গান শনাক্ত করে দেয়। কিন্তু শাজাম-এর আরও কিছু ফিচার রয়েছে, এর মধ্যে টেলিভিশন অনুষ্ঠান শনাক্ত করাও রয়েছে, তবে এই ফিচার সিরি’র সঙ্গে মিলে কাজ করে না।
প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চও এই আলোচনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে বলা হয়, অ্যাপল শাজাম-কে কিনতে ৪০ কোটি ডলার খরচ করতে পারে। আর এই ক্রয়যুক্তি চলতি সপ্তাহের শুরুতেই এটি হতে পারে বলে উল্লেখ করা হয়।
এ নিয়ে অনুরোধ করা হলেও শাজাম-এর পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি বলে রয়টার্স-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
শাজাম ইতোমধ্যে ডিএন ক্যাপিটাল লিমিটেড, ইনস্টিটিউশনাল ভেঞ্চার পার্টনার্স আর ক্লেইনার পারকিন্স কফিল্ড অ্যান্ড বাইয়ার্স-এর কাছ থেকে ১৪ কোটি ৩০ লাখ ডলার সংগ্রহ করেছে।
শাজাম-কে কিনলে ব্যবহারকারীদের গান খোঁজা সহজ করতে অ্যাপল মিউজিকের প্রচেষ্টা আরও দৃঢ় হবে। ২০১৭ সালের মাঝামাঝি সময়ের হিসাব অনুযায়ী অ্যাপল মিউজিকের গ্রাহক সংখ্যা ২.৭০ কোটি ছিল। যদি সেসময়ের হিসাবে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান স্পটিফাইয়ের ব্যবহারকারীর সংখ্যা ছিল ছয় কোটি।
