২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনীতিবিদদের পোস্ট দেখাবে ফেইসবুক

ফেইসবুক এমন একটি ফিচার নিয়ে পরীক্ষা করছে যা ব্যবহারকারীদের নিউজ ফিডে স্থানীয় রাজনীতিবিদদের ‘শীর্ষ পোস্টগুলো’ আলাদা করে দেখাবে। ফেইসবুকে ভুয়া সংবাদের ছড়ানোর মাধ্যমে নির্বাচনের ফলাফলগুলো প্রভাবিত হচ্ছে- বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যমটি নিয়ে এমন অভিযোগের মুখে এবার নতুন পদক্ষেপ নিল প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2017, 06:31 PM

Updated : 12 Apr 2022, 12:05 AM

এই ফিচার সপ্তাহে একবারের বেশি দেখানো হবে না। শুধু ওইসব ব্যবহারকারীকে দেখানো হবে যারা অন্তত একজন স্থানীয়, রাষ্ট্রীয় বা কেন্দ্রীয় রাজনৈতিক প্রতিনিধিকে অনুসরণ করেন, প্রযুক্তি সাইট রিকোড-এর শুক্রবারের প্রতিবেদনের বরাতে এ খবর প্রকাশ করেছে আইএএনএস।

ফেইসবুকের একজন মুখপাত্র বলেন, “আমরা নাগরিক সম্পৃক্ততা নিয়ে একটি নতুন ফিচার পরীক্ষা করছি, যা ফেইসবুক ব্যবহারকারীদের তাদের নির্বাচিত কর্মকর্তাদের শীর্ষ পোস্টগুলো দেখাবে।”

“আমাদের লক্ষ্য হচ্ছে মানুষকে তাদের সরকারের সব পর্যায়ে কী ঘটছে তা জানতে একটি সহজ উপায় করে দেওয়া।”

কিন্তু এক্ষেত্রে ব্যবহারকারী কী দেখবেন তা তার রাজনৈতিক পছন্দের উপর ভিত্তি করে হবে না।

ফেইসবুক রাজনীতির সঙ্গে যুক্ত এমন ব্যবহারকারীর সংখ্যা বাড়ানোর চেষ্টা করছে। নতুন এই ফিচার আরও বেশি রাজনীতিবিদকে সামাজিক মাধ্যম ব্যবহারের উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে।