Published : 03 Mar 2017, 06:06 PM
কোনো গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান তাদের ব্যবহারকারীদের জন্য এই প্রথম এমন কোনো প্রস্তাব আনছে বলে জানিয়েছে বিবিসি। এই পরিকল্পনা অনুযায়ী ব্যবহারকারীদের ৪জি ডেটা প্ল্যান দেওয়া হবে এবং এটি অনুমোদিত হবে শুধু ২০১৭ সালের ৩ মার্চ থেকে বিক্রি হওয়া গাড়িগুলোর জন্য। এ জন্য ব্যবহারকারীদের গুণতে হবে মাসিক ২০ ডলার।
জেনারেল মোটর্স-এর অধীনস্থ গাড়ির জন্য সাবসক্রিপশনভিত্তিক অনলাইন যোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান অনস্টার-এর সাহায্যে এই সুবিধা আনা হচ্ছে। এ ক্ষেত্রে গাড়িগুলোতে ওয়াই-ফাই হটস্পট থাকবে যা এলটিই প্রযুক্তির মাধ্যমে ওয়েবের সঙ্গে যুক্ত হবে।
শেভ্রোলে জানায়, গাড়িতে ডেটা ব্যবহার দ্রুত বৃদ্ধি পাওয়ার কারণে তারা এই পদক্ষেপ নিয়েছে। প্রতিষ্ঠানটির গবেষণা অনুযায়ী, ২০১৬ সালে ওয়াইফাইয়ের মাধ্যমে ডেটা ব্যবহারের পরিমাণ দুইশ’ শতাংশ বৃদ্ধি পেয়েছে। প্রতিষ্ঠানটি জানায়, ২০১৬ সালে শেভ্রোলে গাড়ির হটস্পটে ৪০ লাখ গিগাবাইট ডেটা ব্যবহৃত হয়।
সব মডেলের শেভ্রোলে গাড়ির সঙ্গেই এই এলটিই ভিত্তিক হটস্পট সেবা পাওয়া যাবে। এই সিস্টেমটির মাধ্যমে একসঙ্গে সাতটি ডিভাইস ব্যবহার করা যাবে।
এ দিকে গাড়ি নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান ফোর্ড চলতি সপ্তাহে টেলিযোগাযোগ অপারেটর ভোডাফোন-এর সঙ্গে একটি চুক্তি করেছে বলে জানিয়েছে। এই চুক্তি অনুযায়ী ভোডাফোন, ফোর্ড-এর গাড়িতে ৪জি মডেল সংযুক্ত করে ব্যবহারকারীদের ডেটা ব্যবহারের সুযোগ দেবে।