Published : 10 Jan 2017, 05:06 PM
মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত কনজিউমার ইলেক্ট্রনিকস শো (সিইএস) ২০১৭-তে ‘সুপার রেট্রো বয়’ নামের গ্যাজেটটি দর্শকদের দেখানো হয় বলেনজানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট।
ডিভাইসটি ‘গেইম বয়-এর নকল’ করে বানানো হয়নি বলে জানানো হয়। এই কনসোলের হার্ডওয়্যার আগের চেয়ে আরও উন্নত করা হয়েছে। যার মধ্যে ১০ ঘন্টার অভ্যন্তরীন ব্যাটারি ক্ষমতা এবং ব্যাকলিট ডিসপ্লে রয়েছে। এই কনসোলের মাধ্যমে আসল ‘গেইম বয়’, ‘গেইম বয় কালার’ এবং ‘গেইম বয় অ্যাডভান্স’-এর সকল গেইম খেলা যাবে। এক্ষেত্রে দরকার শুধু গেইম কার্টিজ।
তৃতীয় পক্ষ বা চুক্তিভিত্তিক গেইমিং কনসোল নির্মাতা প্রতিষ্ঠান রেট্রো-বিট-এর মুখপাত্র সুপার রেট্রো বিট তৈরির বিষয়টি ব্যাখা করেন।
তিনি বলেন, এটি পুরোপুরিভাবেই ভিডিও গেইম কনসোলের লাইসেন্সিং সম্পর্কিত। বিশেষ করে লাইসেন্স এর সময়সীমা পার হয়ে যাওয়া সম্পর্কিত। তাই এর মাধ্যমে রেট্রো বিট নিজেদের জন্য পোর্টেবল কনসোল বানিয়েছে যা তৈরি হতে এক বছর সময় নেবে।
সুপার রেট্রো বয় বাজারে আসবে ২০১৭ সালের অগাস্ট মাসে যা সাদা এবং কালো রংয়ের হবে এবং মূল্য হবে ৮০ মার্কিন ডলার।