দেশের বাজারে আসুস জেনবুক ৩
দেশের বাজারে এসেছে ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান আসুস-এর নতুন আল্ট্রাবুক আসুস ‘জেনবুক ৩’ (ইউ এক্স ৩৯০)।
নতুন এই আল্ট্রাবুক-এর বাইরের গড়নে ব্যবহার করা হয়েছে অ্যারোস্পেস গ্রেড অ্যালুমিনিয়াম অ্যালয়, যা আর ১০টি সাধারণ নোটবুক থেকে একে ৫০ শতাংশ বেশি শক্তিশালী করেছে বলে জানিয়েছে নির্মাতারা। রয়াল ব্লু রঙের এই নোটবুক-এর চারপাশে রাখা হয়েছে সোনালি ফ্রেম আর এর সঙ্গে মিলিয়ে এর কিবোর্ডে যোগ হয়েছে সোনালি ব্যাকলিট।
ছবি- আসুস
জেনবুক ৩ এ ব্যবহার করা হয়েছে ইনটেল-এর ৭ম জেনারেশানের কোর আই ৭ প্রসেসর। এতে আরও থাকছে ৫১২ গিগাবাইটের ৩য় প্রজন্মের পিসিআই এক্সপ্রেস এসএসডি ও ২১৩৩ বাস স্পিডের ১৬ গিগাবাইট র্যাম। অডিও প্রযুক্তি নির্মাতা হারমান/কারডন আর আসুস-এর নিজস্ব সনিকমাস্টার টেকনোলজির পার্টনারশিপে তৈরি হয়েছে এর বিল্টইন চারটি স্পিকার।
ছবি- আসুস
১৪ ডিসেম্বর অনিষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশে এটি উন্মোচন করা হয়।
