২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

স্বাধীন প্রতিষ্ঠান হবে ইউবিসফট

ফরাসি গেইম নির্মাতা প্রতিষ্ঠান ইউবিসফট-কে স্বাধীন রাখতে চান প্রতিষ্ঠান প্রধান ইভ গিলেমট, সোমবার বারবার সে কথাই জানিয়েছে তিনি।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2016, 07:39 PM

Updated : 12 Apr 2022, 03:14 AM

রয়টার্স-এর এক প্রতিবেদনে বলা হয়, প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণ নিতে শেয়ারধারী ভিভেনডি-এর চাপের মুখে এমন কথা জানান তিনি। ধীরে ধীরে প্রতিষ্ঠানে নিজের শেয়ার বাড়াচ্ছেন তিনি। বর্তমানে ইউবিসফট-এর ২০ শতাংশের বেশি শেয়ার রয়েছে তার অধীনে।

চলতি বছরের অক্টোবরে প্রতিষ্ঠানটির আধিপত্য নিতে তার একটি ডাক নাকচ করে দেওয়া হয়। গিলেমট জানিয়েছেন ভিভেনডির সঙ্গে নতুন কোনো চুক্তি করা হয় নি।

তিনি আরও বলেন, নেটফ্লিক্সের সঙ্গে চুক্তি করতে বেশ কয়েকবার কথপোকথন চালিয়েছে প্রতিষ্ঠানটি। ইউবিসফট অধিগ্রহণের ক্ষেত্রে এর মূল্য হিসাব করা হয়েছে পাঁচ থেকে ১০ কোটি ইউরোর মধ্যে।

সামনের পাঁচ বছরে ফ্রান্সে ৫০০ থেকে ১০০০ কর্মী নেওয়ার কথা রয়েছে ইউবিসফট-এর।