০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

হ্যাক: বন্ধ কয়েকশ' রোগীর চিকিৎসা, অপারেশন

যুক্তরাজ্যের লিনকনশায়ারে এক সাইবার হামলার ঘটনায় আগে থেকে ঠিক করে রাখা কয়েকশ' অপারেশন আর হাসপাতালের বহির্বিভাগের রোগী দেখা বাতিল করতে হয়েছে।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2016, 08:07 PM

Updated : 20 Aug 2022, 02:06 PM

নর্দান লিনকনশায়ার অ্যান্ড গুলে এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্ট (এনএলইজি) নামের ওই হাসপাতাল সেবাদাতা ট্রাস্ট জানিয়েছে, রোববার তাদের কম্পিউটার ব্যবস্থা একটি ভাইরাসের কারণে আক্রান্ত হয়েছে। একে একটি 'বড় ঘটনা' হিসেবেই দেখছে প্রতিষ্ঠানটি, জানিয়েছে বিবিসি।

গুলে, গ্রিমসবি আর স্কান্থর্প-এ হাসপাতাল পরিচালনা করা এই ট্রাস্ট জানায়, এই সাইবার হামলার রেশ মঙ্গলবার পর্যন্ত থাকবে। অপারেশন বাতিল করতে হয়েছে ইউনাইটেড লিনকনশায়ার হসপিটালস এনএইচ ট্রাস্ট (ইউএলএইচটি)- কেও।

এনএলএজি-এর উপ প্রধান নির্বাহী ড. কারেন ডানডারডেইল সোমবার বলেন, "গতকাল একটি ভাইরাস আমাদের ইলেকট্রনিক ব্যবস্থা আক্রান্ত করে, আর বিশেষজ্ঞদের পরামর্শ মতে আমরা আমাদের অধিকাংশ ব্যবস্থা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, যাতে তা আমরা আলাদা করে ধ্বংস করতে পারি।"

"আমাদের মূল প্রাধান্য হচ্ছে রোগীদের নিরাপত্তা। সব বয়স্ক রোগীদের উচিত তারা যোগাযোগ না করলে তাদের অ্যাপয়নমেন্ট বা প্রক্রিয়া বাতিল হয়েছে ধরে নেওয়া। যারা যোগাযোগ করবেন তাদেরটা আবার চালু করা হবে", যোগ করেন তিনি।

ট্রাস্টটি জানায়, ইতোমধ্যে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের সেবা দেওয়া হবে আর যত দ্রুত সম্ভব তারা চিকিৎসানীতি অনুসারে সুস্থ হলে তাদের ছেড়ে দেওয়া হবে। আর গুরুতর মানসিক আঘাত আর ঝুঁকিপূর্ণ গর্ভবতী রোগীদের পার্শ্ববর্তী হাসপাতালে পাঠিয়ে দেওয়া হবে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, "আমরা প্রতি ঘণ্টায় পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আমাদের চিকিৎসকরা দেখা, চিকিৎসা দেওয়া, আর যেসব রোগী চিকিৎসা বিলম্ব হওয়ায় গুরুতর ঝুঁকিতে আছে তাদের জন্য ব্যবস্থা নেওয়া অব্যাহত রাখবে।" 

“ট্রাস্টের ওয়েবসাইটে বাকি সব আপডেট পোস্ট করা হবে।”

এ দিকে ইউএলএইচটি জানিয়েছে "বাতিল না করার জন্য চিকিৎসাগত কারণ না থাকলে" তাদের সব অপারেশন বাতিল করতে হয়েছে। এই প্রতিষ্ঠানের প্রধান পরিচালন কর্মকর্তা মার্ক ব্র্যাসিংটন বলেন, "ট্রাস্টে পড়া সবচেয়ে বড় প্রভাব পড়েছে রক্ত পরীক্ষায়, আগের পরীক্ষার ফলাফলে অ্যাকসেস নেওয়া আর রক্তদানে কোন কোনো রক্ত আছে তার তথ্য জানতে।"