২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ফুটবল ম্যানেজার-এ ব্রেক্সিট প্রভাব

চলতি বছর নভেম্বরে আসতে যাচ্ছে গেইম নির্মাতা জাপানি প্রতিষ্ঠান সেগা'র ফুটবল ভিডিও গেইম ফুটবল ম্যানেজার-এর ২০১৭ সালের সংস্করণ ফুটবল ম্যানেজার ২০১৭। গেইমটিতে খেলোয়াড়রা চলতি বছর সারা বিশ্বে আলোচিত হওয়া ঘটনা ব্রেক্সিট-এর ছোঁয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2016, 07:03 PM

Updated : 20 Aug 2022, 01:58 PM

বিবিসি জানিয়েছে, যুক্তরাজ্য আর ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)-এর মধ্যে গেইমের ফুটবল খেলোয়াড়ের দলবদল নিয়ে ব্রেক্সিট-এর প্রভাব পড়বে গেইমারদের উপর। আর ক্ষেত্রে দলবদলে 'সফট' ও 'হার্ড'- দুই উপায়ে ব্যবস্থাপনার সুযোগ পাবেন গেইমাররা। তবে, কিছু বিশেষ শর্তের উপর ভিত্তি করে দলবদলের সুযোগ দেওয়া হবে।

নতুন নতুন অবস্থা নিয়ে ম্যানেজারদের নোটিফিকেশনও দেওয়া হবে। 

গেইমটির নির্মাতা প্রতিষ্ঠান স্পোর্টস ইন্টারঅ্যাকটিভ-এর পরিচালক মাইলস জ্যাকবসন জানান, জুনে ভোটের মাধ্যমে যুক্তরাজ্য ইইউ'র সদস্যপদ থেকে বের হয়ে আসার পর চটজলদি এই ফিচার তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি বলেন, "ভোটের পর শনিবার সকালেই আমি এই ফিচার নিয়ে কাজ শুরু করি। এটি কীভাবে আমার ব্যবসায় আর আমার পছন্দের খেলার উপর প্রভাব ফেলবে তা নিয়ে আমি কাজ শুরু করি।"

"ব্রেক্সিটের পক্ষের আর বিপক্ষের প্রচারণা নিয়ে যা কিছু পেয়েছি সব নিয়ে আমি দুই দিন সোফায় বসে পড়েছি", যোগ করেন তিনি।

ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ এক প্রতিবেদনে 'হার্ড' ব্রেক্সিট অপশনে 'সবচেয়ে বেশি ব্রেক্সিট প্রভাব' পাওয়া যাবে বলে জানিয়েছে।