স্যামসাংয়ের ফোন ফেরত, আগেই 'উচিত ছিল'
কনজিউমার প্রোডাক্টের সুরক্ষা কমিশন চেয়ারম্যান এলিয়ট কায়ে শুক্রবার বলেছেন, প্রায় দুই কোটি পঞ্চাশ লাখ স্যামসাং গ্যালাক্সি নোট ৭ বাজার থেকে প্রত্যাহারের ঘোষণা দেওয়ার আগে তাদের নিজেদের সংস্থার সাথে সমন্বয় করে নেওয়া উচিত ছিল।
"সুন্দরভাবে বাজার থেকে নোট ৭ সরিয়ে নেওয়ার জন্য অবশ্যই প্রতিষ্ঠানে কি ঘটছে এবং এমন সিদ্ধান্তে প্রতিষ্ঠানেয়ের উপর আশপাশের অবস্থার কি ধরনের প্রভাব পড়তে পারে তা খতিয়ে দেখা উচিৎ ছিল।" কায়ে বলেন।
সিএনবিসি এর তথ্যমতে, বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে স্যামসাং এর প্রিমিয়াম ডিভাইস বাজার থেকে সরিয়ে নেয়। প্রায় দশ লাখ গ্যালাক্সি নোট ৭ বিস্ফোরণ অথবা আগুন লেগে যাওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ার পর বাজার থেকে এসব ফোন সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
কায়ে জানান, বাধামুক্ত প্রক্রিয়ায় কাজ সম্পন্ন করার জন্য কমিশনের সঙ্গে আগে যোগাযোগ করা বেশি উত্তম।
"আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, " তিনি বলেন, "এটা ভোক্তাদের জন্য কার্যকর, কারণ তারাও প্রাপ্ত প্রতিকার সম্পর্কে নিশ্চিত হতে পারেন।"
স্যামসাংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবারের পর সব খুচরা দোকানে 'প্রতিস্থাপনের' জন্য ডিভাইসগুলো সহজলভ্য হবে।
