২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

শুরু হল আসুস-এর ঈদ ক্যাম্পেইন

ঈদুল আজহা উপলক্ষ্যে দেশে ২৯ অগাস্ট থেকে 'আসুস ঈদ ফিয়েস্তা' নামের ক্যাম্পেইন শুরু করেছে নোটবুক নির্মাতা আসুস।

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2016, 08:03 PM

Updated : 25 Jul 2022, 09:29 PM

এই অফারে আসুস-এর পণ্য ক্রয়ে ক্রেতারা স্ক্র্যাচকার্ড ঘষেই মেগাগিফট হিসেবে জিতে নিতে পারবেন এসি, ফ্রিজ, আসুস জেনফোন, এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি। নিশ্চিত উপহার হিসেবে থাকছে ইটি-শার্ট ও পাওয়ার স্ট্রিপ এর মতো পুরস্কার।

এই প্রচারণা চলবে ঈদুল আযহা'র আগ পর্যন্ত।

অফারটি পরিচালনা করছে বাংলাদেশে আসুস পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড।