২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরজিবি আলো নিয়ন্ত্রণের ফিচার আসবে উইন্ডোজ ১১-তে?

‘আরজিবি কালার মডেল’ হলো এমন এক সংযোজিত রঙের মডেল, যেখানে আলোর প্রাথমিক লাল, সবুজ ও নীল রংগুলো একত্র করে বিভিন্ন ধরনের রঙ তৈরি করা যায়।

আরজিবি আলো নিয়ন্ত্রণের ফিচার আসবে উইন্ডোজ ১১-তে?

|

প্রযুক্তি ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2023, 06:01 PM

Updated : 13 Feb 2023, 06:01 PM

উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে আসতে পারে নতুন ফিচার, যার মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে পিসি’র ‘আরজিবি আলোক’ ব্যবস্থা।

‘আরজিবি কালার মডেল’ হলো এমন এক সংযোজিত রঙের মডেল, যেখানে আলোর প্রাথমিক লাল, সবুজ ও নীল রংগুলো মিলিয়ে বিভিন্ন ধরনের রঙ তৈরি করা যায়।

কোনো ব্যবহারকারী প্রাথমিকভাবে পিসিতে গেইম খেলে থাকলে তার পিসিতে একাধিক আরজিবি আলোক উপাদান থাকার সম্ভাবনা থাকে। আর, সকল ব্যবস্থায় পিসি’র সঙ্গে সামঞ্জস্য আনা খুবই জটিল বিষয়।

অনেকেই একাধিক থার্ড পার্টি প্রোগ্রাম ব্যবহার করতে পারেন। প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেটের প্রতিবেদন বলছে, এগুলো বিজ্ঞাপনে দেখানো নমুনার মতো অতটা ভালোভাবে কাজ করে না।

মাইক্রোসফট সম্ভবত উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমের মাধ্যমে এমন পরিস্থিতি সমাধানের চেষ্টা করছে, যা আরজিবি আলোক নিয়ন্ত্রণকে তুলনামূলক চমকপ্রদ করে তুলবে।

এই সপ্তাহে সফটওয়্যার নির্মাতা আলবাকোর চিহ্নিত করেন, উইন্ডোজ ১১’র সর্বশেষ ‘ইনসাইডার বিল্ডে’ লুকায়িত এক ফিচার আছে, যা আরজিবি’র বিভিন্ন উপাদান নিয়ন্ত্রণ করতে পারে।

তার টুইটে দেওয়া স্ক্রিনশটে দেখা যায়, উইন্ডোজ ১১’র ‘সেটিং’ অ্যাপের ভেতর থাকা ‘পারসোনালাইজেশন’ মেনুতে আরজিবি আলোক নিয়ন্ত্রণের সুবিধা যোগ করেছে মাইক্রোসফট।

এই ইন্টারফেসে বিভিন্ন বাইরের ‘পেরিফেরাল’সহ ব্যবহারকারীর সকল আরজিবি উপাদানের সামগ্রিক অবস্থা দেখা যায় বলে প্রতিবেদনে উল্লেখ করেছে এনগ্যাজেট।

ব্যবহারকারী এর যে কোনো একটি অংশে ক্লিক করলে লাইটের উজ্জ্বলতা ও রঙে সামঞ্জস্য আনার সুবিধা মেলে। পাশাপাশি, তিনি এতে বিভিন্ন ‘ইফেক্ট’ ও এটি চালানোর গতিও বেছে নিতে পারবেন। এমনকি উইন্ডোজের রঙের সঙ্গে কম্পিউটারের লাইট মেলানোর জন্যেও একটি অপশন রেখেছে মাইক্রোসফট।

আলবাকোরের খুঁজে পাওয়া উইন্ডোজ ১১ ‘বিল্ড ২৫২৯৫’র ফিচার সম্পর্কে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি মাইক্রোসফট।

“ফিচারটি ২০১৮ সালের ও এর বিভিন্ন রেফারেন্স অনেক বছর ধরেই ছিল।” --বলেন আলবাকোর। এর থেকে ইঙ্গিত মেলে, মাইক্রোসফট ফিচারটি নিয়ে পুনরায় কাজ করছে। তবে ব্যবহারকারীদের এটি নিয়ে বেশি আশা না করারই পরামর্শ দিয়েছে এনগ্যাজেট।