দেশে নতুন অফারে মিলছে ম্যাকবুক এয়ার এম৫, আইপ্যাড এয়ার এম৪
দৈনন্দিন ব্যবহার থেকে পেশাদার পর্যায়ের মাল্টিটাস্কিং পর্যন্ত বিভিন্ন কাজে ম্যাকবুক এয়ার এম৫ দ্রুততর কাজের অভিজ্ঞতা দেবে।
নতুন ম্যাকবুক এয়ার এম৫ ও আইপ্যাড এয়ার এম৪ নিয়ে বিশেষ অফার ঘোষণা করেছে গ্যাজেট অ্যান্ড গিয়ার।
অ্যাপল অথরাইজড রিসেলার কোম্পানিটি বলছে, দৈনন্দিন ব্যবহার থেকে পেশাদার পর্যায়ের মাল্টিটাস্কিং পর্যন্ত বিভিন্ন কাজে ম্যাকবুক এয়ার এম৫ দ্রুততর কাজের অভিজ্ঞতা দেবে।
অন্যদিকে আইপ্যাড এয়ার এম৪-কে পড়াশোনা, ডিজিটাল আর্ট ও কনটেন্ট তৈরির জন্য উপযোগী ডিভাইস হিসেবে তুলে ধরা হয়েছে। এতে রয়েছে অ্যাপল পেনসিল সাপোর্ট।
ঈদ অফারের অংশ হিসেবে ম্যাকবুক এয়ার এম৫ কিনলে ৫ হাজার টাকা সমমূল্যের উপহার ও ফ্রি সাদা ম্যাজিক মাউস পাওয়া যাবে। পাশাপাশি থাকছে সর্বোচ্চ ১২ মাস পর্যন্ত শূন্য শতাংশ ইএমআই সুবিধা অথবা বিশেষ ছাড়।
এ ছাড়া আইপ্যাড এয়ার এম৪ কিনলে ইউএসবি-সি পোর্ট সমর্থিত অ্যাপল পেন্সিল ফ্রি দেওয়া হবে। ডিভাইস দুটির সঙ্গে এক বছরের অ্যাপল অফিসিয়াল ওয়ারেন্টিও থাকছে।
