২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সূচক বাড়লেও লেনদেন আরও কমেছে

বেশির ভাগ শেয়ারের দাম বেড়ে সূচক ঊর্ধ্বমুখী হলেও লেনেদেন আগ্রহ কমেছে বিনিয়োগকারীদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2022, 07:25 PM

Updated : 02 Aug 2022, 02:59 PM

সপ্তাহের চতুর্থ দিন বুধবার এমন প্রবণতার মধ্যে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইতে লেনদেন আরও কমে নয়শ কোটি টাকার নিচে নেমেছে।

দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ৩০ দশমিক ৭৬ পয়েন্ট বা দশমিক ৪৫ শতাংশ বেড়ে ৬ হাজার ৯৪৮ দশমিক ৬৭ পয়েন্ট অবস্থান করছে।

তবে এদিন এ বাজারে লেনদেন আগের দিনের তুলনায় ২ দশমিক ৩১ শতাংশ বা ২০ কোটি ৯৭ লাখ টাকা কমে ৮৮৭ কোটি ৮৫ লাখ টাকায় নেমেছে। আগের দিন শেয়ার কেনাবেচার পরিমাণ ছিল ৯০৮ কোটি ৮২ লাখ টাকা।

এর চেয়ে কম লেনদেন হয়েছিল গত বছরের ২৯ ডিসেম্বর। সেদিন শেয়ার কেনাবেচা হয় ৭৩৫ কোটি ৩৭ লাখ টাকার।

বুধবার এ বাজারে লেনদেন হয়েছে ৩৭৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১৮৫টির এবং কমেছে ১৩৫টির। অপরিবর্তিত রয়েছে ৫৯টির দর।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৯৮ দশমিক ৫৫ পয়েন্টে।

ডিএস৩০ সূচক ১৪ দশমিক ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৫৫০ দশমিক ৫১ পয়েন্টে।

লেনদেনের শীর্ষ ১০

বেক্সিমকো লিঃ, আনোয়ার গ্যালভানাইজিং, অরিয়ন ফার্মা, বিএসসি, ডিএসএসএল, ন্যাশনাল লাইফ, ফরচুন সুজ, সোনালী পেপার, এপেক্স স্পিনিং ও এলএইচবিএল। 

দাম বাড়ার শীর্ষ ১০

ক্রাউন সিমেন্ট, ডিএসএসএল, তমিজউদ্দিন টেক্সটাইল, সোনালী পেপার, সেন্ট্রাল ফার্মা, এডিএন টেলিকম, ডেল্টা লাইফ, অলিম্পিক এক্সেসরিজ, রিলায়েন্স ফার্স্ট মি. ফা. ও নিউ লাইন ক্লথিং।

দর হারানো শীর্ষ ১০

কুইনসাউথ টেক্সটাইল, হাক্কানী পাল্প, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মি.ফা., সমতা লেদার, এলএইচবিএল, অ্যাম্বি ফার্মা, আজিজ পাইপস, মুন্নু সিরামিকস, মেঘনা কন্ডেন্সড মিল্ক ও জিকিউ বলপেন।

এদিন চট্টগ্রামের পুঁজিবাজার সিএসইতে সূচক ও লেনদেন বেড়েছে।

এ বাজারে ২৮৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়। এর মধ্যে দর বেড়েছে ১৬২টির, কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির দর।

এ বাজারের প্রধান সূচক সিএএসপিআই দশমিক ৮০ দশমিক শূন্য ৮ পয়েন্ট বা দশমিক ৪০ শতাংশ বেড়ে অবস্থান করছে ২০ হাজার ৩১১ দশমিক ৩২ পয়েন্টে।

বুধবার এ বাজারে ২৪ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৩ লাখ ৮৬ হাজার টাকা বেশি।

হাজার কোটির নিচে ডিএসইর লেনদেন