২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাজার কোটির নিচে ডিএসইর লেনদেন

বেশির ভাগ শেয়ারের দাম বাড়লেও সূচক কমেছে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইতে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2022, 09:39 PM

Updated : 02 Aug 2022, 02:58 PM

তবে কয়েকদিন থেকে চলা নিম্নমুখী প্রবণতার বেশি প্রভাব এদিন দেখা গেছে লেনদেনে। বেশ কিছু দিন পর এ বাজারে লেনদেন হাজার কোটি টাকার নিচে নেমে গেছে।

সপ্তাহের তৃতীয় দিন মঙ্গলবার দেশের অপর পুঁজিবাজার সিএসইতে সূচক বাড়লেও লেনদেন কমেছে।

দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ৮ দশমিক ৭২ পয়েন্ট কমে ৬ হাজার ৯১৭ দশমিক ৯১ পয়েন্টে অবস্থান করছে।

এদিন এ বাজারে আগের দিনের তুলনায় ২৩২ কোটি ১১ লাখ টাকা কম লেনদেন হয়। মোট ৯০৮ কোটি ৮২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়, যা আগের কর্মদিবসে ছিল ১ হাজার ১৪০ কোটি ৯৪ লাখ টাকা।

মঙ্গলবার এ বাজারে লেনদেন হয়েছে ৩৭৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ১৭৩টির এবং কমেছে ১৫৪টির। অপরিবর্তিত রয়েছে ৪৯টির দর।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ দশমিক ৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৯৫ দশমিক ২২ পয়েন্টে।

ডিএস৩০ সূচক ৯ দশমিক ২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৫৩৬ দশমিক ৩৭ পয়েন্টে।

লেনদেনে শীর্ষ ১০

বেক্সিমকো লিঃ, অরিয়ন ফার্মা, ফরচুন সুজ, বিএসসি, বিএটিবিসি, আমরা টেকনোলজি, সাইফ পাওয়ার, কাট্টালী টেক্সটাইল, বিবিএস ও মুন্নু সিরামিক।

দাম বাড়ার শীর্ষ ১০

এডিএন টেলিকম, অ্যাপেক্স স্পিনিং, ড্রাগন সোয়েটার, পেনিনসুলা চিটাগং, ডেল্টা স্পিনিং, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, মুন্নু এগ্রো, জিএসপি ফাইন্যান্স, জাহিন স্পিনিং ও আমরা টেকনোলজি।

দর হারানোর শীর্ষ ১০

আরামিট সিমেন্ট, জিল বাংলা সুগার মিল, শমরিতা হসপিটাল, তমিজুদ্দীন টেক্সটাইল, রংপুর ফাউন্ড্রি, স্ট্যান্ডার্ড সিরামিক, স্টাইল ক্র্যাফট, ইয়াকিন পলিমার, ইস্টার্ন ক্যাবলস ও ওয়াটা কেমিক্যালস। 

এদিন চট্টগ্রামের পুঁজিবাজারে সূচক সামান্য বেড়েছে। তবে লেনদেন কমেছে।

এ বাজারের প্রধান সূচক সিএএসপিআই দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০ হাজার ২৩১ দশমিক ২৪ পয়েন্টে।

মঙ্গলবার এ বাজারে লেনদেন হয় আগের দিনের তুলনায় ১৩ কোটি ১৪ লাখ টাকা কম। মোট ২৪ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৩৭ কোটি ৫৬ লাখ টাকা।

সিএসইতে ৩০৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩৬টির, কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির দর।