২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্ধ ৩ ব্রোকারেজ হাউজ: গ্রাহকদের আবেদন চাইল ডিএসই

বন্ধ হয়ে যাওয়া তিন ব্রোকারেজ হাউজের গ্রাহকদের শেয়ার ও টাকা ফিরে পেতে আগামী ১৫ মে এর মধ্যে ডিএসইর কাছে আবেদন করতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2022, 09:14 PM

Updated : 02 Aug 2022, 02:56 PM

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েসবাইটে তিনটি আলাদা বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দিয়ে বলা হয়েছে, ইতোমধ্যে যারা আবেদন করেছেন তাদের আর দিতে হবে না।

সর্বশেষ গত বছর ৯ ডিসেম্বর লেনদেন বন্ধ হয়ে যায় ব্রোকারেজ হাউজ তামহা সিকিউরিটিজের। এর আগে বানকো ও ক্রেস্ট সিকিউরিটিজ বিভিন্ন অনিয়মের কারণে বন্ধ হয়েছিল।

এসব হাউজ বন্ধে হয়ে যাওয়ায় এগুলোর মাধ্যমে পুঁজিবাজারে বিনিয়োগ করা বিনিয়োগকারীদের টাকা ও শেয়ার আটকে যায়।

গ্রাহকদের টাকা ও শেয়ার ফেরতের ক্ষেত্রে প্রকৃত হিসাব পেতে ডিএসই গ্রাহকদের কাছে আবেদন চাইলো।

ইতোমধ্যে তামহা সিকিউরিটিজের মালিকের সম্পদ বিক্রি করে বিনিয়োগকারীদের টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি ও ডিএসইর পক্ষ থেকে।

আরও পড়ুন

তামহা সিকিউরিটিজ বন্ধ: ‘বাঁচার পথ হারিয়েছেন’ প্রবীণ মজিবুর  

‘হিসাবে গড়মিল’: তামহা সিকিউরিটিজে লেনদেন স্থগিত  

মাস শেষে লেনদেনের তথ্য জানাবে সিডিবিএল  

ব্রোকারেজ হাউজ গুটিয়ে মালিক লাপাত্তা  

পুঁজিবাজার: বানকো সিকিউরিটিজে লেনদেন বন্ধ, মামলা