সূচক বাড়লেও লেনদেনে আগ্রহ কম
বেশির ভাগ শেয়ারের দাম বেড়ে ঊর্ধ্বমুখী ধারা বজায় থাকলেও দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইতে শেয়ার কেনাবেচায় আগ্রহ কমেছে বিনিয়োগকারীদের।
এতে সপ্তাহের চতুর্থ দিন বুধবার এ বাজারে লেনদেন উল্লেখযোগ্য পরিমাণে কমে এক হাজার ১৫০ কোটি ৮২ লাখ টাকায় নেমেছে।
আগের দিন মঙ্গলবার লেনদেন হয়েছিল ১ হাজার ৪৪৯ কোটি ৭৬ লাখ টাকা।
গত কয়েক দিনের উত্থান এবং মাঝে একদিনের দর সংশোধনের পর বিনিয়োগকারীরা বাজার কোন দিকে যায় তা বোঝার চেষ্টায় থাকলে এদিন লেনদেন আগের দিনের তুলনায় ২০ দশমিক ৬২ শতাংশ বা ২৯৮ কোটি ৯৪ লাখ টাকা কমে যায়।
দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ৮ দশমিক ৫৯ পয়েন্ট বা দশমিক ১২ শতাংশ বেড়ে ৭ হাজার ৮১ দশমিক ৩৮ পয়েন্ট অবস্থান করছে।
এদিন এ বাজারে লেনদেন হয়েছে ৩৭৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে দর বেড়েছে ২০৫টির এবং কমেছে ১২৮টির। অপরিবর্তিত রয়েছে ৪৬টির দর।
ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫১২ দশমিক ৮৯ পয়েন্টে।
ডিএস৩০ সূচক ৫ দশমিক ৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৬০৪ দশমিক ৯৮ পয়েন্টে।
লেনদেনের শীর্ষ ১০
বেক্সিমকো লিঃ, বিএসসি, ফরচুন সুজ, অরিয়ন ফার্মা, বে-লিজিং, সাইফ পাওয়ার, বিএটিবিসি, কেটিএল, তিতাস গ্যাস ও বিবিএস।
দাম বাড়ার শীর্ষ ১০
তমিজুদ্দিন টেক্সটাইল, ইউনিয়ন ইন্স্যুরেন্স, অ্যাপোলো ইস্পাত, বিডি থাই ফুড, সোনারগাঁও টেক্সটাইল, মনোস্পুল পেপার, কেটিএল, কে অ্যান্ড কিউ, ওয়েস্টার্ন মেরিন ও বিডি ল্যাম্পস।
দর হারানো শীর্ষ ১০
ইয়াকিন পলিমার, ইআইএল, ডেফোডিল কম্পিউটারস, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, অগ্রনী ইন্স্যুরেন্স, বিবিএস, ওএএল, খান ব্রাদার্স ও বেঙ্গল উইন্ডসোর।
এদিন চট্টগ্রামের পুঁজিবাজারেও ঢাকার মতো একই চিত্র দেখা গেছে। সূচক বাড়লেও লেনদেন কমেছে।
এ বাজারের প্রধান সূচক সিএএসপিআই ৫ দশমিক ৮৯ পয়েন্ট বা দশমিক শূন্য ৩ শতাংশ বেড়ে অবস্থান করছে ২০ হাজার ৭২০ দশমিক ৬৫ পয়েন্টে।
সিএসইতে ৩০৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৩টির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির দর।
এদিন এ বাজারে লেনদেন আগের দিনের তুলনায় ৩ দশমিক ১৭ শতাংশ বা ২ কোটি ২ লাখ টাকা কমেছে।
মোট ৬১ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল ৬৩ কোটি ৭০ লাখ টাকা।
