২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও বড় পতনে সপ্তাহ শুরু

আগের সপ্তাহের মতো চলতি সপ্তাহের প্রথম দিন রোববার দেশের দুই পুঁজিবাজারে বড় দরপতন হয়েছে। আর প্রধান বাজার ডিএসইতে লেনদেন আটশ কোটি টাকার নিচে নেমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2021, 06:55 PM

Updated : 02 Aug 2022, 06:43 PM

এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৮৪ দশমিক ৯৮ পয়েন্ট বা ১ দশমিক ২৪ শতাংশ। এতে সূচকটি নেমেছে ৬ হাজার ৭৮৩ দশমিক ১৯ পয়েন্টে।

দেশের অপর পুঁজিবাজার সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৩৩৬ দশমিক ২৬ পয়েন্ট বা দশমিক ১ শূন্য ৬৮ শতাংশ কমে অবস্থান করছে ১৯ হাজার ৭৩৮ দশমিক ৮৩ পয়েন্টে।

গেল সপ্তাহে এক দিন ছাড়া বাকি সব দিনেই পুঁজিবাজারে দরপতন হয়। বিজয় দিবসের ছুটির কারণে শেষ কার্যদিবস বুধবার পতন থামলেও চলতি সপ্তাহের শুরুতে আবার নিম্নমুখী হয়ে পড়েছে সবগুলোসূচক।

বড়পতনের প্রভাব দেখা গেছে লেনদেনও। পতনের বাজারে শেয়ার কেনাবেচায় আগ্রহ কমেছে বিনিযোগকারীদের।

রোববার ডিএসইতে লেনদেন আগের দিনের তুলনায় ২ দশমিক ৬২ শতাংশ বা ২১ কোটি ১৮ লাখ টাকা কমে ৭৮৬ কোটি ২২ লাখ টাকায় নেমেছে। আগের কর্মদিবসে যা ছিল ৮০৭ কোটি ৪০ লাখ টাকা।

এদিন প্রধান এ বাজারে লেনদেন হওয়া ৩৭৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে দর কমেছে ২৬৬টির; শতকরা হারে ৭০ শতাংশ।

এর মধ্যে দর বেড়েছে ৮৭টির (২৩ শতাংশ) এবং অপরিবর্তিত ছিল ২৫টির দর (৭ শতাংশ)।

ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৯ দশমিক শূন্য ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৪৩ দশমিক ২৫ পয়েন্টে।

ডিএস৩০ সূচক ৩৮ দশমিক ৭৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৫৪৭ দশমিক ৭১ পয়েন্টে।

লেনদেনের শীর্ষ ১০টি কোম্পানি

বেক্সিমকো লিঃ, ওয়ান ব্যাংক, সোনালী পেপার, ফরচুন সুজ, অ্যাক্টিভ ফাইন, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স, আইএফআইসি ব্যাংক, বিএটিবিসি, জেনেক্স ইনফোসিস ও পিপলস ইন্স্যুরেন্স।

দাম বাড়ার তালিকায় শীর্ষ ১০টি

ইস্টার্ন ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স,  বিএনআইসিএল, খান ব্রাদার্স পিপি, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, সোনালী পেপার, রেনউইক যজ্ঞেশ্বর, প্রভাতী ইন্স্যুরেন্স, ইস্টার্ন লুব্রিকেন্টস ও পিপলস ইন্স্যুরেন্স।

বেশি দর হারানো ১০টি কোম্পানি

এসএস স্টিল, আরামিট সিমেন্ট, ফরচুন সুজ, বিচ হ্যাচারি, আজিজ পাইপস, মেঘনা পেট, অ্যাপেক্স ফুড, মেঘনা কনডেন্সড মিল্ক, অ্যাপেক্স স্পিনিং ও বিডি ল্যাম্পস।

অপর পুঁজিবাজার সিএসইতে রোববার লেনদেন হওয়া ২৮৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৩টির, কমেছে ২০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির দর।

এ বাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে। আগের দিনের তুলনায় ৬১ দশমিক ৮২ শতাংশ বা ২১ কোটি ৩ লাখ টাকা বেড়ে এদিন মোট ৫৫ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন যা ছিল ৩৪ কোটি ২ লাখ টাকা।