সপ্তাহের প্রথম দিন সূচকে উন্নতি
সপ্তাহের প্রথম দিন সূচক বেড়েছে বাংলাদেশের দুই পুঁজিবাজারে।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ৪৯ দশমিক ৫৫ পয়েন্ট বা দশমিক ৯৯ শতাংশ বেড়ে ৫ হাজার ২৪ দশমিক ৩৯ পয়েন্ট হয়েছে।
এ বাজারে ৮৪৩ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কর্মদিবসে ৮২২ কোটি ৬৪ লাখ টাকা ছিল।
ডিএসইতে এদিন লেনদেন হয়েছে ৩৫৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে ১৫৪টির দর বেড়েছে, ১২০টির কমেছে এবং ৮০টির দর অপরিবর্তিত রয়েছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই এদিন ১৬১ দশমিক ৪৯ পয়েন্ট বা দশমিক ১ দশমিক ১৩ শতাংশ বেড়ে ১৪ হাজার ৪২৪ পয়েন্ট হয়েছে।
এ বাজারে লেনদেন হওয়া ২৫৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে ১৩৫টির দর বেড়েছে, ৭৬টির কমেছে এবং ৪৫টির দর অপরিবর্তিত রয়েছে।
