২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিলুফার মঞ্জুরের মৃত্যুতে সিএসই’র শোক

করোনাভাইরাসে ঢাকার সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নিলুফার মঞ্জুরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ-সিএসই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2020, 06:12 PM

Updated : 18 Aug 2022, 03:04 PM

এক শোক বার্তায় সিএসই’র চেয়ারম্যান আসিফ ইব্রাহীম বলেন,  নিলুফার মঞ্জুর গত সাড়ে চার দশকে অগণিত শিক্ষার্থীকে দেখিয়ে গেছেন জীবন পথের দিশা।

তিনি মরহুমার আত্নার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

করোনাভাইরাসে আক্রান্ত নিলুফার মঞ্জুর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় সোমবার গভীর রাত মারা যান। তার বয়স হয়েছিল ৭৪ বছর।

নিলুফার ১৯৭৪ সালের ১৫ জানুয়ারি ঢাকার সানবিমস স্কুলের প্রতিষ্ঠা করেন, যা এখন দেশের অন্যতম সেরা ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। তিনি সোশ্যাল মার্কেটিং কোম্পানির সঙ্গেও যুক্ত ছিলেন।

বাংলাদেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী তার স্বামী।

কোভিড-১৯: সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা নিলুফার মঞ্জুরের মৃত্যু  

এপেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা মঞ্জুর এলাহী নিজেও করোনাভাইরাসে আক্রান্ত। তিনি এখন বাসায় আছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

আসিফ ইব্রাহীম বলেন, “শিক্ষার্থীরা আজ তাদের মেন্টরকে হারালো, যিনি ছিলেন তাদের সম্মিলিত শৈশবের একক অভিভাবক। তিনি ছিলেন মায়ের মত, অথবা একজন মাতামহীর মত।”

দেশে-বিদেশে বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা তার অনেক শিক্ষার্থী আজ গভীর শোকাহত। আমি তার আত্মার শান্তি কামনা করছি।”