২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১.২০% লভ্যাংশ কম দিয়েছিল ওয়েস্টার্ন মেরিন

পুঁজিবাজার তালিকাভুক্ত কোম্পানি ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড ২০১৫  ও ২০১৬ সালের জন্য ঘোষিত লভ্যাংশ সংশোধন করেছে ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2017, 01:30 PM

Updated : 12 Apr 2022, 12:29 AM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয় ।

কোম্পানিটি ২০১৫ সালের জন্য ১০ শতাংশ ও ২০১৬  সালের  জন্য ১২ শতাংশ  বোনাস  লভ্যাংশ ঘোষণা করে।

যেখানে ২ বছরে কোম্পানির ঘোষিত লভ্যাংশের পরিমাণ দেখানো হয় ২২ শতাংশ, যা প্রকৃতপক্ষে ছিল ২৩ দশমিক ২০ শতাংশ।

২০১৫ সালে ১০০ শেয়ারের বিপরীতে ১০ শতাংশ বোনাস লভ্যাংশের জন্য একজন বিনিয়োগকারী পাবেন ১০টি শেয়ার।

ওই ১১০টি শেয়ারের বিপরীতে ২০১৬ সালে এসে ১২ শতাংশ বোনাস লভ্যাংশের জন্য বিনিয়োগকারী পাবেন ১৩ দশমিক ২টি শেয়ার।

এ হিসাবে ২ বছরে ১০০ শেয়ারের বিপরীতে একজন বিনিয়োগকারী লভ্যাংশ পাবেন (১০+১৩.২) = ২৩.২ শতাংশ বা ২৩ দশমিক ২টি শেয়ার।

কিন্তু তারা লভ্যাংশ পাঠিয়েছিল ২২ শতাংশ । সেকারণে সংশোধিত লভ্যাংশের ঘোষণা দিতে হয়েছে।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর, যার রেকর্ড ডেট ছিল ২৬ সেপ্টেম্বর।

পুরনো খবর:

মুনাফা বেড়েছে ওয়েস্টার্ন মেরিনের
ওয়েস্টার্ন মেরিনের ২ বছরের লভ্যাংশ ঘোষণা