মুনাফা বেড়েছে ওয়েস্টার্ন মেরিনের
চলতি বছরের প্রথম তিন মাসে জাহাজ নির্মাতা কোম্পানি ওয়েস্টার্ন মেরিন শিপিইয়ার্ডের শেয়ারপ্রতি আয় (ইপিএস) আগের বছরের একই সময়ের চেয়ে সাত শতাংশের বেশি বেড়েছে।
কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে।
জানুয়ারি-মার্চ সময়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের এই কোম্পানির ৬০ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ৫৬ পয়সা। সে হিসেবে এই তিন মাসে ইপিএস বেড়েছে ৪ পয়সা বা ৭ দশমিক ১৪ শতাংশ।
নয় মাসে নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৩ দশমিক ৬৭ পয়সা, যা আগে ছিল দশমিক ১৭ পয়সা। ২০১৭ সালের মার্চ শেষে শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪১ টাকা ৫৬ পয়সা।
কোম্পানিটির পরিচালনা পর্ষদ সর্বশেষ ২০১৪ সালের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল। এর পর দুই বছর কোনো লভ্যাংশের ঘোষণা আসেনি।
সম্প্রতি ২০১৫ সালের জন্য ১০ শতাংশ ও ২০১৬ সময়ের জন্য ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস লভ্যাংশ।
