২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েস্টার্ন মেরিনের ২ বছরের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য দুই বছরের লভ্যাংশ ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2017, 06:37 PM

Updated : 19 Aug 2022, 05:29 PM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয় ।

বৃহস্পতিবার অনুষ্ঠিত কোম্পানির পর্ষদ সভায় ৩০ জুন শেষ হওয়া ২০১৫ ও ২০১৬ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ ঘোষণা করে।

২০১৫ সালের জন্য ১০ শতাংশ ও ২০১৬ সময়ের জন্য ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস লভ্যাংশ।

২০১৫ শেষে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৫ পয়সা; শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩৭ টাকা ৭ পয়সা।

২০১৬ সময়ে ইপিএস হয়েছে ২ টাকা ৪৮ পয়সা, আর এনএভি হয়েছে ৩৯ টাকা ৫৫ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা ১২ অক্টোবর। আর এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ সেপ্টেম্বর।