সপ্তাহের লেনদেনের শীর্ষে ব্যাংক খাত
গত সপ্তাহের লেনদেনে বাংলাদেশের দুই পুঁজিবাজারেই ব্যাংক খাতের শেয়ারের প্রাধান্য ছিল।
প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেনের ৩২ শতাংশই ছিল ব্যাংক খাতের।
কোরবানির ঈদে সরকারি ছুটি ছিল ৪ সেপ্টেম্বর রোববার পর্যন্ত। ৫ থেকে ৮ সেপ্টেম্বর চার দিন(সোমবার থেকে বৃহস্পতিবার) ডিএসই ও সিএসইতে লেনদেন হয়।
এই চার দিনে ব্যাংক খাতে প্রতিদিন গড়ে ৩১৬ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
চার দিনে ডিএসইতে গড়ে প্রতিদিন ১ হাজার ৫৭ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয় ।
সাপ্তাহিক লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বস্ত্র খাত; ডিএসইর মোট লেনদেনের ১১ শতাংশ ছিল এ খাতের দখলে।
প্রকৌশল ও ব্যাংক বর্হিভূত আর্থিক খাত ১০ শতাংশ লেনদেন করে যৌথভাবে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
অন্য শীর্ষ খাতগুলোর মধ্যে ওষুধ-রসায়ন খাতে ৮ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৫ শতাংশ, সিরামিক, ট্যানারি ও বিবিধ খাতে ৩ শতাংশ ও মিউচ্যুয়াল ফান্ড খাতে ২ শতাংশ লেনদেন হয়েছে।
এছাড়া টেলিকমিউনিকেশন, ভ্রমণ-অবকাশ, কাগজ, আইটি, বিমা ও সিমেন্ট খাতে ১ শতাংশ হারে লেনদেন হয়েছে।
গত সপ্তাহে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১০৮ পয়েন্টের বেশি বেড়েছে।
