২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দরপতনের চূড়ায় এসইএমএল লেকচার ইক্যুইটি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এস ই এম এল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের দর সবচেয়ে বেশি কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2017, 06:11 PM

Updated : 19 Aug 2022, 05:29 PM

সোমবার লেনদেন শেষে ফান্ডটির ইউনিটের দর আগের দিনের চেয়ে কমেছে ৭ দশমিক ৯২ শতাংশ।

ডিএসইর ওয়েবসাইটের দেখা যায়, বৃহস্পতিবার এস ই এম এল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের সমাপনী দর ছিল ১০ টাকা ১০ পয়সা, যা সোমবার লেনদেন শেষে ৯ টাকা ৩০ পয়সায় দাঁড়িয়েছে।

এদিন দর পতনের তালিকার শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে এস ই এম এল আইবিবিএল শারিয়াহ ফান্ড; দর কমেছে ৬ দশমিক ১৮ শতাংশ।

এরপর রয়েছে যথাক্রমে ডিবিএইচ ফাস্ট মিউচুয়াল ফান্ড (৫ দশমিক ৩৭ শতাংশ), প্রাইম ব্যাংক ১ম আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড (৩ দশমিক ৫২ শতাংশ), গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড (৩ দশমিক ৩৩ শতাংশ) জুট স্পিনার্স লি: (৩ দশমিক ২৯ শতাংশ মুন্নু জুট স্টাফলার লি: (২ দশমিক ৬১ শতাংশ), তাকাফুল ইসলামী ইন্সুরেন্স লি: (২ দশমিক ৫০ শতাংশ), এটলাস বাংলাদেশ লি: (২ শতাংশ ০৬) এবং বিবিএস ক্যাবলস লিমিটেড (২ দশমিক ০৫ শতাংশ)।

দর হারানোর এ তালিকায় সব ক্যাটাগরির কোম্পানি বিবেচনায় নেওয়া হয়েছে।