২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইএসএস নিয়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে কর্মশালা

ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেম (ইএসএস) ও এর প্রায়োগিক দিক সম্পর্কে ধারণা দিতে কর্মশালা করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ( সিএসই)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2017, 09:49 PM

Updated : 19 Aug 2022, 05:26 PM

মঙ্গলবার  সিএসইর প্রধান কার্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয় বলে সিএসইর এক সংবাদ বিজ্ঞপ্তির জানানো হয়।

কর্মশালাটি সিএসই ও ডিএসই যৌথভাবে আয়োজন করে।

Image
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)

এখন থেকে স্থির মূল্যে সব আইপিওতে যোগ্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীকে (ইআই) ডিএসই ও সিএসইর যৌথ নতুন ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমের (ইএসএস) মাধ্যমে প্রাথমিক শেয়ার কেনার আবেদন করতে হবে।

আসন্ন ওইমেক্র ইলেকট্রোড লিমিটেডের আইপিওতে যোগ্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আবেদন ইএসএস প্রক্রিয়ার মাধ্যমে শুরু হবে।

কর্মশালায় চট্টগ্রামভিত্তিক প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীসহ সিএসইর ডিলাররা অংশ নেন। আইপিওতে আবেদন গ্রহণের নতুন এ পদ্ধতির তাত্ত্বিক এবং ব্যবহারিক দিকগুলোর সচিত্র বর্ণনা দেওয়া কর্মশালায়।

সিএসইর চিফ রেগুলেটরি অফিসার মোহাম্মদ শামসুর রহমানের সভাপতিত্বে কর্মশালাটি পরিচালিত হয়।

অন্যদের মধ্যে সিএসইর লিস্টিং বিভাগের প্রধান মোহাম্মদ মনিরুল হক, ডিএসইর মনিটরিং অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগের সহকারী মহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম ভুঁইয়া, সিএসইর আইটি বিভাগের ব্যবস্থাপক মোহাম্মদ মোরশেদ আলম ও ডিএসইর আইসিটি বিভাগের ব্যবস্থাপক আবদুল কাদের খন্দকার কর্মশালায় উপস্থিত ছিলেন।