দর পতনের শীর্ষে প্রগ্রেসিভ লাইফ ইনস্যুরেন্স
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর কমেছে প্রগ্রেসিভ লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডে।
মঙ্গলবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৬ দশমিক ১৬ শতাংশ।
সোমবারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে মঙ্গলবারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে কোম্পানিটির এ দর কমতে দেখা যায়।
ডিএসইর ওয়েবসাইটের দেখা যায়, সোমবার প্রগ্রেসিভ লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের সমাপনী মূল্য ছিল ৬০ টাকা। মঙ্গলবার লেনদেন শেষে তা দাঁড়িয়েছে ৫৬.৩০ টাকা।
এদিন দর কমার শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে পূবালী ব্যাংক লিমিটেড। কোম্পানিটির দর কমেছে ৩ দশমিক ৯৫ শতাংশ।
এরপর রয়েছে যথাক্রমে রূপালী ব্যাংক লি. (৩ দশমিক ৫৭ শতাংশ), ফু-ওয়াং ফুডস লি. (৩ দশমিক ২২ শতাংশ), ফ্যামিলিটেক্স (বিডি) লি. (৩ দশমিক ০৯ শতাংশ), ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লি. (৩ দশমিক ০৯ শতাংশ), সিঅ্যান্ডএ টেক্সটাইলস্ লিমিটেড (৩ দশমিক ০৩ শতাংশ), লিব্রা ইনফিউশনস লি. (২ দশমিক ৯৯ শতাংশ), মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লি. (২ শতাংশ ৯৪) এবং ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড (২ দশমিক ৭০ শতাংশ)।
দর হারানোর এ তালিকায় সব ক্যাটাগরির কোম্পানি বিবেচনায় নেওয়া হয়েছে।
