২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে সূচক, লেনদেন বেড়েছে

সপ্তাহের দ্বিতীয় দিনে বাংলাদেশের দুই পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2017, 05:16 PM

Updated : 11 Oct 2022, 02:21 PM

সোমবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫ পয়েন্টের বেশি বেড়েছে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে প্রায় ২৩ পয়েন্ট।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে ১১৮৭ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ২৬৮ কোটি ৩ লাখ টাকা বেশি।

সোমবার ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩৩১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ২০২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৫ দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯১৩ দশমিক ৫৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ দশমিক ০০ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩০৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৪ দশমিক ৯৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১২৫ পয়েন্টে।

অন্যদিকে সোমবার সিএসইতে ৬৮ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। রোববার এই বাজারে ৬৩ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৩ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৪৭ দশমিক ৮৮ পয়েন্টে।

লেনদেন হয়েছে ২৬৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৫টির। কমেছে ১৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির দর।