সপ্তাহ শুরুতে ঊর্ধ্বমুখী পুঁজিবাজার
সপ্তাহের প্রথম দিনে বাংলাদেশের দুই পুঁজিবাজারে সূচক বেড়েছে।
রোববার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৭ পয়েন্টের বেশি বেড়েছে। তবে কমেছে লেনদেনের পরিমাণ।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে প্রায় ৮৭ পয়েন্টের মতো। এই বাজারেও কমেছে লেনদেন।
বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসইতে ৯১৯ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ১৫৮ কোটি ৬৭ লাখ টাকা কম।
আগেরদিন বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ১০৭৭ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার।
ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ২৭ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯০৭ দশমিক ৬২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩১৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৬ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৯৫ পয়েন্টে।
অন্যদিকে রোববার সিএসইতে ৬৩ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বৃহস্পতিবার এই বাজারে ৬৩ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।
সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮৭ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩২৪ দশমিক ০৩ পয়েন্টে।
লেনদেন হয়েছে ২৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৩টির। কমেছে ১০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির দর।
