২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূচক বাড়লেও লেনদেন কমেছে

বাংলাদেশের দুই পুঁজিবাজারেই মূলসূচক কিছুটা বাড়লেও লেনদেন কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2017, 05:25 PM

Updated : 11 Oct 2022, 02:10 PM

সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার প্রধান বাজার ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৮ দশমিক ৬ পয়েন্ট।

অপর বাজার চট্টগ্রাম স্টক একচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১১ দশমিক ৫৭ পয়েন্ট।

ডিএসইতে লেনদেন কমেছে ১৭ কোটি টাকার মতো; সিএসইতে কমেছে ৬ কোটি টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে ৩৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার হাতবদল হয়।

এর মধ্যে দর বেড়েছে ১৫০টির, কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৬১টির দর।

ডিএসইতে ৫৩০ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের তুলনায় ১৭ কোটি ১০ লাখ টাকা কম। গতকাল বুধবার ডিএসইতে ৫৪৭ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

৫৩০ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। বুধবার এই বাজারে ৫৪৭ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৮ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৬৮ দশমিক ৩২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৬১ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৩১ পয়েন্টে।

অন্যদিকে বৃহস্পতিবার সিএসইতে ২৯ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১১ দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৯৩১ দশমিক ৮২ পয়েন্টে।

লেনদেন হয়েছে ২৪৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৪টির, কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত ছিল ৪৬ টির দর।