২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে দরপতন

গত সপ্তাহের ধারায় চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস দেশের দুই পুঁজিবাজারে দরপতন হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2017, 06:26 PM

Updated : 11 Oct 2022, 01:25 PM

রোববার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৪২ পয়েন্ট। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক সিএসইএক্স পড়েছে ৯৬ পয়েন্ট।

পহেলা জানুয়ারি থেকে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স টানা প্রায় ৭০০ পয়েন্ট বেড়ে ৫৭০৮ পয়েন্টে পৌঁছয়। এরপর গত আট কার্যদিবসে ৩৮৫ পয়েন্ট কমে ৫৩২২ পয়েন্টে নামে।

রোববার ডিএসইতে লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ২২৭টির দাম কমেছে, ৮০টির বেড়েছে এবং ২১টির দাম অপরিবর্তিত রয়েছে।

সিএসইতে লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ১৮০টির দাম কমেছে, ৫৮টির বেড়েছে এবং ৯টির দাম অপরিবর্তিত রয়েছে।

দুই বাজারেই ব্যাংক, অব্যাংকিং আর্থিক খাত, বিদ্যুৎ-জ্বালানিসহ বেশিরভাগ খাতের শেয়ারের দাম কমেছে।