২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে দরপতন

নতুন বছরের প্রথম সপ্তাহ পুঁজিবাজারে চাঙাভাবে লেনদেন শেষ হওয়ার পর দ্বিতীয় সপ্তাহের শুরুতে দেশের দুই স্টক এক্সচেঞ্জে দরপতন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

পুঁজিবাজার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2017, 04:21 PM

Updated : 11 Oct 2022, 01:17 PM

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ২৪ পয়েন্ট কমে ৫ হাজার ১৫৯ পয়েন্টে নেমেছে।

ডিএসইতে এক হাজার ৭৫ কোটি ১৩ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৩ দশমিক ৭৮ শতাংশ কম।

লেনদেনে থাকা ৩২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৯টির, কমেছে ২১১টির ও অপরিবর্তিত রয়েছে ২৬টির।

অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১০৬ পয়েন্ট কমে ১৫ হাজার ৮৩৩ পয়েন্টে নেমেছে।

সিএসইতে লেনদেন হয়েছে ৫৮ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার, যা আগের দিন থেকে প্রায় ১৯ দশমিক ৬৯ শতাংশ কম।

হাতবদল হওয়া ২৬৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৮টির, কমেছে ১৮৩টির ও অপরিবর্তিত রয়েছে ২২ টির।