পুঁজিবাজারে কমেছে লেনদেন
সপ্তাহের দ্বিতীয় দিনে দেশের দুই পুঁজিবাজারে লেনদেন কমেছে।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৭০ পয়েন্টে হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৭৪১ কোটি ২৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ১০ শতাংশ কম।
ডিএসইতে লেনদেনে থাকা ৩২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩১টির, কমেছে ১৪১টির, অপরিবর্তিত রয়েছে ৫৩টির দর।
সিএসইতে এদিন লেনদেন হয়েছে ৪৫ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার, যা আগের দিন থেকে প্রায় ৩.৬৮ শতাংশ কম।
লেনদেনে থাকা ২৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৬টির; কমেছে ১৩১টির, অপরিবর্তিত রয়েছে ৩২টির দাম।
